শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৪৮ পিএম, ২০২৪-০৯-২৮
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ এর দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর চেয়ারম্যান অধ্যক্ষ মো সেলিম ভূঁইয়া । আজ ২৭সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় জামাল খানস্থ শাহ ওয়ালীউল্লাহ ইনষ্টিটিউটে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, এ, ছফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে চাকরি জাতীয় করণ এর এক দফা দাবি আদায়ে ৫ অক্টোবরের অনুষ্ঠিতব্য ঢাকার মহাসমাবেশকে ঐক্যবদ্ধ হয়ে সফল করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সম্মেলনের প্রধান বক্তা বাশিস মহাসচিব মো: জাকির হোসেন। শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারি সকল বৈষম্য দূরীভূত করে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও চাকরির নিরাপত্তা রক্ষা করতে চাকরি জাতীয় করণ এখন সময়ের দাবি উল্লেখ করে সম্মেলনে বক্তব্য রাখেন
বাকশিস চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ মো নাসির উদ্দীন, সহ সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক, সচিব অধ্যাপক মো ওসমান গনি, অর্থ সচিব অধ্যাপক নাজিম উদ্দীন , বাশিস প্রেসিডিয়াম সদস্য হোসাইনুল ইসলাম মাতবর, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ সভাপতি মো তৌহিদুল ইসলাম টিপু, সচিব কমল কান্তি ভৌমিক, নির্বাহী সচিব মো, সাইফুল ইসলাম চৌধুরী, যুগ্ম সচিব মো জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মাহফুজুল ইসলাম, রাঙামাটি জেলা সভাপতি মো,মাঈন উদ্দিন, মাদ্রাসা শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো নুরুল কবির প্রমুখ।
সম্মেলনের ২য় পর্বে এম, এ, ছফা চৌধুরীকে সভাপতি, অধ্যাপক মোহাম্মদ ওসমান গনিকে সচিব এবং মো,সাইফুল ইসলাম চৌধুরীকে নির্বাহী সচিব করে আগামী ৩ বছরের জন্য শিক্ষক কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি পূন:গঠন করা হয়।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited