শিরোনাম
নয়ন চক্রবর্তী, বান্দরবান : | ০৬:৪৪ পিএম, ২০২৪-০৯-২৮
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের (রাফো) বান্দরবান জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার অং চমং মারমাকে সভাপতি ও সার্জেন্ট অব: কাজী মো. আজিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার দুপুরে বান্দরবানের হোটেল হিলভিউ এর কনফারেন্স রুমে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠন কর্তৃক আয়োজিত জেলা সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে ২৩ জন বিশিষ্ট নতুন কার্যকরী নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
এ সময় সম্মেলনে বান্দরবান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার অব: অং চমং মারমা।
এতে অন্যান্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয় ল্যাঃ কর্পোঃ অবঃ মো. নুরুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আজিজ উল্লাহ্, আইন বিষয়ক সম্পাদক পিও অব: অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলম প্রমূখ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited