শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:৫১ পিএম, ২০২৪-০৯-২৬
চট্টগ্রামে রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চালের দুটি চালান জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দারা। আজ বৃহস্পতিবার দুপুরে বেসরকারি মেসার্স এছাক ব্রাদার্স ডিপো থেকে এ সুগন্ধি চাল জব্দ করা হয় বলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সুগন্ধি চালের চালান দুটি অবৈধভাবে সিঙ্গাপুর ও সৌদি আরবে রপ্তানি করা হচ্ছিল বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান।
‘অভিজাত ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রি’ নামে নীলফামারির একটি প্রতিষ্ঠান রপ্তানি নিষিদ্ধ এসব সুগন্ধি চাল সিঙ্গাপুর এবং সৌদি আরবে রপ্তানির চেষ্টা করছিলো বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-কমিশনার আয়েশা সিদ্দিকা।
তিনি বলেন, ফুড স্ট্যাফ (খাদ্যসামগ্রী) ঘোষণা দিয়ে সুগন্ধি চালের চালান দুটি রপ্তানির চেষ্টা করা হচ্ছিল। যা রপ্তানি নীতি এবং কাস্টমস আইনের পরিপন্থি। রপ্তানিকারকের পক্ষে সিএন্ডএফ এজেন্ট এন আর এন্টারপ্রাইজ চালান দুটি জাহাজীকরণের জন্য ডিপোতে নিয়ে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে জব্দের পরই চালান দুটিতে পরীক্ষা চালায় কাস্টমস গোয়েন্দা এবং কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা। এতে চারটি কনটেইনারে ৪২ টন সুগন্ধি চাল পাওয়া যায়। জব্দ চালগুলোর প্যাকেটের গায়ে ‘কুইন’ ব্র্যান্ডের কালোজিরা সুগন্ধি চাল লেখা রয়েছে।
তিনি বলেন, এ ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ। তাই অবৈধভাবে সুগন্ধি চাল রপ্তানিতে জড়িতদের বিরুদ্ধে রপ্তানি নীতি ২০২১-২০২৪ এবং কাস্টমস আইন ২০২৩ অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited