শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৬:৩৫ পিএম, ২০২০-০৯-২৮
নিজ এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারনা করতে গিয়ে বর্ষার পানিতে নষ্ট হয়ে যাওয়া সড়ক চুখে পড়লে সংস্কারের উদ্যোগ নিলেন আমিরাবাদ ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী উত্তর আমিরাবাদের ঐতিহ্যবাহী নুর আহমদ চৌধুরী বাড়ীর মরহুম কবির আহমদ চৌধুরীর সুযোগ্য পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম চৌধুরী। তিনি তার এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ২৮সেপ্টেম্বর সকালে আমিরাবাদ ৩নং ওয়ার্ডের নজুমিয়া পাড়ার নজুমিয়া সড়কটি নিজস্ব অর্থায়নে ইট দিয়ে সংস্কার করেন তিনি। ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী বলেন,আমাদের পরিবারের একটা ঐতিহ্য রয়েছে। আমার মরহুম বাবা এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। জনগনের দোয়া ও ভালবাসায় মেম্বার নির্বাচিত হলে আমাকে কোনদিন একটাকার দুর্নীতিও করতে হবেনা। আমি কোন দিন অন্যায়কে প্রশ্রয় দিবোনা। আমি এলাকার উন্নয়ন এবং অবেহেলিত মানুষের সেবা করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি নির্বাচিত হলে আমার পরিবারের ঐতিহ্য রক্ষা করতে কাজ করব ইনশাল্লাহ।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বীগণ উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচার-প্রচারনায় মেম্বার পদপ্রার্থী শফিকুল ইসলাম চৌধুরী ৩নং ওয়ার্ডের সকলের ভালবাসা, সমর্থন ও দোয়া কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited