চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ১৭ কোটি টাকার ক্যাবল আত্মসাতের ঘটনায় এমডিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার    |    ০৫:৪৮ পিএম, ২০২৪-০৯-২৬

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ১৭ কোটি টাকার ক্যাবল আত্মসাতের ঘটনায় এমডিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা 

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের ১৭ কোটি টাকার ক্যাবল বিক্রি ও আত্মসাতের ঘটনায় কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ সেপ্টম্বর) দুদকের কক্সবাজার জেলা কার্যালয়ে এ মামলা করেন সংস্থাটির উপ-পরিদর্শক আহসানুল কবীর পলাশ।
মামলার অন্য আসামিরা হলেন, সিপিজিসিবিএলের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. আলফাজ উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল মেরিনের মালিক মো. ইকবাল হোসেন, কর্মচারী নিজাম উদ্দিন ও মো. সেলিম। তদন্তে অন্যদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের নামও মামলায় যুক্ত করা হবে বলে এজাহারে বলা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মাতারবাড়ী কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ১৭ কোটি টাকার ক্যাবল বাইরে বিক্রি করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। গত আগস্ট মাসে আসামিরা তিনটি কনটেইনারে ৫৬ দশমিক ৯০ টন তামার ক্যাবল সরকারি অনুমতি না নিয়ে গোপনে বিক্রি করে দেন। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৭ কোটি ৭ লাখ টাকা।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে বলেও জানিয়েছে দুদক। 
উল্লেখ্য যে, গত ৩১ আগস্ট বাংলাদেশ  নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট  ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে  কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৭ কোটি টাকা মূল্যের ৫৬.৯৬ টন কপার ক্যাবল আত্মসাৎকালে  দুইজনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, মাতারবাড়ী প্ল্যান্ট পরিচালনাকারী কোল পাওয়ার জেনারেশন কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এই সিন্ডিকেটের নেতৃত্ব দেন।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর