চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সেনা পাহারায় সাজেক থেকে ফিরছে পর্যটক, নতুন পর্যটক প্রবেশে তিন দিনের নিষেধাজ্ঞা 

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:৩৫ পিএম, ২০২৪-০৯-২৪

সেনা পাহারায় সাজেক থেকে ফিরছে পর্যটক, নতুন পর্যটক প্রবেশে তিন দিনের নিষেধাজ্ঞা 

আলমগীর মানিক

পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ’র সমর্থনপুষ্ট জুম্ম পাহাড়ি জনতার ডাকে ৭২ ঘন্টার অবরোধে গত তিনদিন ধরে রাঙামাটির সাজেকে আটকে থাকা প্রায় ১৫শ পর্যটককে অবশেষে সেনাবাহিনীর পাহারায় মঙ্গলবার সকাল থেকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় সাজেকে আটক পর্যটকদের ১১২টি জীপ, ১০৯টি বাইক ও ২৩টি সিএনজি (অটোরিক্সা) করে নিরাপদে বাঘাইহাট ও খাগড়াছড়ি সড়ক পথে সেনাবাহিরীর নিরাপত্তায় চট্টগ্রাম পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। এর আগে গত সোমবার ৪টি হেলিক্যাপ্টারে করে প্রায় ৫০জন পর্যটককে পৌঁছে দেওয়া হয়।
এদিকে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী তিন দিন রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র  বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধের এ তিনদিন কোনো পর্যটক সাজেকে আসতে পারবেন না।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এমন সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। জেলা প্রশাসক বলেন, সাজেক বন্ধ থাকার সময়ে কোনো পর্যটক সাজেকে আসতে পারবেন না। পরিস্থিতির উন্নতি হলে আবার সাজেকে পর্যটকরা অবাধে যাতায়াত করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার থেকে খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ৭২ ঘণ্টা অবরোধের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীতে বেড়াতে যাওয়া পর্যটকরা আটকা পড়ে।
অবরোধ চলাকালে তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিলো বাঘাইহাট সেনা জোনের সদস্যরা। একই সাথে বাঘাইহাট সেনা জোনের তত্বাবধায়নে সাজেকে আটকা পড়া পর্যটকদের রিসোর্ট ভাড়া ৫০ থেকে ৭৫ ভাগ কমিয়ে আনা হয়। একই সাথে পর্যটকদের সব সুযোগ সুবিধার খবর রাখা হয়।

সাজেক জিপ সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছে। সব গাড়ি নিরাপদে পৌঁছে গেছে। কোথাও কোনো সমস্যা হয়নি।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত


ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : :   কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত


আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত


হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর