চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় ইচ্ছে মতো ফি নিচ্ছে ডায়াগনস্টিক সেন্টারগুলো, প্রশাসনের নজরদারি নেই

আনোয়ারা প্রতিনিধি :    |    ০৯:৪৭ পিএম, ২০২৪-০৯-২২

আনোয়ারায় ইচ্ছে মতো ফি নিচ্ছে ডায়াগনস্টিক সেন্টারগুলো, প্রশাসনের নজরদারি নেই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গড়ে উঠেছে বৈধ-অবৈধ প্রায় দুই ডজন মতো ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানে রোগ নির্ণয়ের নামে অসহায় রোগীদের কাছ থেকে নিচ্ছে গলা কাটা ফি। এক শ্রেণীর মুনাফা লোভী  এসব ডায়াগনস্টিক সেন্টারের মালিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে চিকিৎসা সেবার নামে গলাকাটা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সরকারী কোন ধরনের অনুমোদন ছাড়া প্রশাসনের নাগের ডগায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে আনোয়ারা মা ও শিশু হাসপাতালে চলছে সেবার নামে গলা কাটা বাণিজ্য। আর চাতরী চৌমুহনী শেভরনে সরকারী সিআরপি ১৫০ টাকার ফি নিচ্ছে ৭৫০ টাকা, ইউআরসি এসিআইডি সরকারী ১০০ টাকা ফি শেভরনে নিচ্ছে ৩৭০ টাকা। এভাবে ইচ্ছে মতো ফি আদায় করলেও প্রশাসেনর কোনো ধরণের নজরদারি না থাকায় গলা কাঠা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ডায়াগনস্টিক সেন্টারগুলো। এসমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলো সাংবাদিকদের কে বিজ্ঞাপন দিয়ে অথবা মাসোহারা দিয়ে বশে নিয়ে নেন আর প্রশাসনকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে অবাধে ব্যবসা। আনোয়ারায় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রশাসনের নজরদারি করতে সচেতন মহল জোর দাবি জানিয়েছেন। অতীতের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন সময় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অনিয়ম তুলে ধরে মোটা অংকের জরিমানা করলেও বর্তমান ইউএনও ও স্বাস্থ্য কর্মকর্তা কোনো ধরণের অভিযান পরিচালনা না করায় অবাধে পরিচালনা হচ্ছে এসমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলো। গত ফেব্রুয়ারী মাসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিদর্শন করে ৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিলে ও সেগুলো একদিনের জন্যও বন্ধ না হয়ে অদৃশ্য কারণে অবাধে চালু থাকে। সচেতন মহলের দাবি কিসের কারণে এই অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ হচ্ছে না তাহার মূলে হাত দিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা বন্ধ করতে জেলা সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেন।এব্যাপারে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মামুনুর রশিদ জানান, প্রতিটি ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালগুলোর নিয়ম হচ্ছে কোন পরীক্ষা কত টাকা সেটার একটা লিস্ট টাঙ্গিয়ে দেওয়া, তারপরে আমরা পরিদর্শন করে ব্যবস্থা নেবো বলে জানান তিনি।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর