শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৯:০২ পিএম, ২০২৪-০৯-২২
কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তার নাম জাহাঙ্গীর আলম। তাকে ইয়াবা পাচারে সহযোগিতা করার অভিযোগে সিএনজি চালককেও আটক করা হয়।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।
আটক জাহাঙ্গীর আলম (৫০) ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টে কর্মরত কনস্টেবল।
এছাড়া তাকে বহনকারী সিএনজি চালক শামসুল আলম (৩২) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজি তল্লাশী করা হয়। এসময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেয়। তার ব্যাগ তল্লাশী করে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়। তাকে ইয়াবা পরিবহনে সহযোগিতা করার অপরাধে সিএনজি চালক শামসুলকেও আটক করা হয়।
তিনি জানান তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটক পুলিশ কনস্টেবল ঢাকা জেলা কোর্টে কর্মরত থাকলেও পূর্বে তিনি দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে চাকরি করেছেন বলেও জানান ডিএনসি কক্সবাজারের এই কর্মকর্তা।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited