শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৮ পিএম, ২০২০-০৯-২৮
সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া ঘরের বাইরে আসায় চট্টগ্রামে ৫০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের কোতোয়ালী মোড়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।
ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার কোনো বিকল্প নেই। এ কারণে সরকার সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।
তিনি বলেন, সরকারি এ নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া চলাফেরা করায় কোতোয়ালী মোড়ে ৫০ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে। মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়েছে।
মো. উমর ফারুক বলেন, সরেজমিনে দেখা যায় রাস্তা-ঘাট, বিপনি বিতান, মার্কেট ও গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ মাস্ক না পরে চলাফেরা করছে। যারা মাস্কবিহীন চলাফেরা করছে তাদের আইনের আওতায় আনতে এই জরিমানা করা হয়েছে।
‘অনেকের কাছে জানতে চেয়েছি, মাস্ক পরেননি কেনো? তারা উত্তরে বলেছেন- করোনা ভাইরাস এখন নেই, তাই তারা মাস্ক পরেন না! করোনো তাদের সংক্রমিত করবে না! অনেকে ভুলে মাস্ক বাসায় রেখে এসেছেন বলেও অজুহাত দেখান।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited