চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সংকট কাটিয়ে ২মাস পর উৎপাদনে ফিরলো কর্ণফুলি পেপার মিলস

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৯:০৫ পিএম, ২০২৪-০৯-১৯

সংকট কাটিয়ে ২মাস পর উৎপাদনে ফিরলো কর্ণফুলি পেপার মিলস

আলমগীর মানিক
কাঁচামাল সংকটসহ নানাবিদ সংকটে পড়ে প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে পুনঃরায় কাগজ উৎপাদন শুরু করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কাগজকল কর্ণফুলি পেপারস মিলস কেপিএম। বুধবার রাতে এই উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মো:  আব্দুল হাকিম জানান, কাঁচামাল সংকটে গত ২০ জুলাই হতে প্রায় ২ মাস কেপিএম কাগজ উৎপাদন করতে পারে নাই। সকল সংকট কাটিয়ে বুধবার রাত হতে মিলটি উৎপাদনে ফিরেছে।

এদিকে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) এর সভাপতি আবদুল রাজ্জাক জানান, বুধবার রাত হতে কেপিএম আবারও কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক কর্মচারি সকলের পক্ষ হতে মাননীয় শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

এরআগে গত ১২ সেপ্টেম্বর দুপুরে কেপিএম সিবিএ এর উদ্যোগে মিল চালু রাখার দাবিতে মিলের ১নং গেইটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, কর্ণফুলি পেপার মিল বাংলাদেশের সর্ববৃহৎ কাগজের কল। ১৯৫১ সালে পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর অধীনে ৬৭.৫৭ মিলিয়ন রুপি ব্যয়ে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় প্রতিষ্ঠিত হয়। কর্ণফুলি পেপার মিলটি শিল্প আইনের অধীনে নিবন্ধিত প্রথম কাগজশিল্প যা ৩০ হাজার শ্রমিক নিয়ে এশিয়ার সর্ববৃহৎ কাগজ-কল হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিলো। তৎকালীন সময়ে আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, সুইডেন এবং ইতালির সহযোগিতায় ও বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় মিলটি স্থাপিত হয়। বাৎসরিক ৩০,০০০ টন ধারণক্ষমতা নিয়ে ১৯৫৩ সালে মিলটিতে প্রথমবারের মতো উৎপাদন আরম্ভ হয়। পরবর্তী সময়ে এটি দাউদ গ্রুপ অব পাকিস্তান-এর নিকট ভূর্তকি মূল্যে বিক্রয় করে দেওয়া হয়। ১৯৬৪ সালে দাউদ গ্রুপ অব পাকিস্তান মিলটির সুষম আধুনিকায়ন ও যৌক্তিক উৎপাদনের লক্ষ্যে একটি পরিকল্পনা গ্রহণ করে। ১৯৬৯-৭০ সালে কাগজ উৎপাদনের পরিমাণ ছিল ৩১,৩৭৮ টন। পূর্ব পাকিস্তানে দাউদের কেপিএম কাগজের ৫০টি সরবরাহকারী ডিলার ছিল। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর কেপিএম একটি পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত হয়। এরপর বাংলাদেশ শিল্প উন্নয়ন সংস্থা (বিআইডিসি) এর নিয়ন্ত্রণভার গ্রহণ করে এবং এর উৎপাদিত পণ্যের নতুন বাজার সৃষ্টির জন্য প্রয়াসী হয়। বিআইডিসি বাংলাদেশে বিশেষায়িত পণ্য বিক্রয়ের জন্য ৪০৭টি নতুন প্রার্ন্তিক বা অনভিজ্ঞ ডিলার নির্বাচন করে। কেপিএম ১৯৭৩-৭৪ সালে ১৯,০৪৪ টন কাগজ উৎপাদন করে। কাগজ তৈরির কাঁচামাল সরবরাহ সীমাবদ্ধ হয়ে পড়ায় বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশন কেপিএম’কে চালু রাখার জন্য বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন থেকে নিয়মিত কাঠের কাঁচামাল সরবরাহের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে এগিয়ে আসে। খুব অল্পসময়ে বিভিন্ন সংবাদপত্র-সাময়িকীর দ্রুত বিস্তার দেশে কাগজের চাহিদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৭৬ সালে সরকার কেপিএম-এর সমস্যা শনাক্তের জন্য একটি পদক্ষেপ গ্রহণ করে এবং ১৯৭৯-৮০ সালে ২৪০ মিলিয়ন টাকার একটি পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করে। এ কাজের জন্য ভারত, সুইডেন, আমেরিকা এবং জাপান থেকে বিশেষজ্ঞ নিয়োগ করা হয়। ১৯৮৪ সালে কাগজের মান উন্নতকরণ, ব্যবহূত ধারণক্ষমতার উন্নতিসাধন ও কেপিএম-এর উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে ১৯৭২-৭৩ এবং ১৯৭৯-৮০ সালের মধ্যবর্তী সময়ে প্রতিবছর গড়ে ১৬১.৭৪ মিলিয়ন টাকার ক্ষতি কমানোর জন্য এর দক্ষতা বৃদ্ধি করা হয়। ১৯৮৩-৮৪ সালে কেপিএম ২৮.৩৯ মেট্রিক টন কাগজ ৭৩১ মিলিয়ন টাকায় বিক্রয় করে। ১৯৯১ সালে কেপিএম নিজের রুগ্নতা কাটিয়ে উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহারের মাধ্যমে বৈদেশিক বাজারে কাগজ রপ্তানি করতে সক্ষম হয় এবং ওই বছরে ৪,১০২ জন শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তা নিয়োগগ করা হয়। ১৯৯০-৯১ সালে কেপিএম-এর সংস্থাপিত ধারণক্ষমতা ছিল ৩৩,০০০ টন, প্রাক্কলিত উৎপাদনের পরিমাণ ছিল ২৮,৪৩৮ টন ও প্রকৃত উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ৩০,২১৬ টন। ২০০৯-১০ সালে উৎপাদনের পরিমাণ দাঁড়ায় ২৪,২০১ টন। কেপিএম-এ কাগজ তৈরির জন্য যে মন্ড ব্যবহার করা হয় তা বিশেষত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম থেকে সংগৃহীত কাঠ ও বাঁশ থেকে প্রাপ্ত আঁশজাতীয় কাঁচামাল। তাছাড়া সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলে উৎপাদিত এবং বিদেশ থেকে আমদানিকৃত মন্ডও এ মিলে ব্যবহার করা হয়। সৌরশক্তিকে গ্যাসে রূপান্তরের উপযোগী বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার প্লান্ট, গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, একটি পুনরুদ্ধার শাখা এবং কাগজ জাতীয় বিভিন্ন সামগ্রীর একটি কনভার্টিং প্লান্ট দ্বারা কারখানাটি সজ্জিত থাকলেও বর্তমানে অনেকগুলো সেক্টর বিকল হয়ে গেছে।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর