শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৫:৩৯ পিএম, ২০২৪-০৯-১৮
চট্টগ্রামে আনোয়ারা থানায় নবাগত অফিসার হিসেবে যোগদান করেছেন মো: মনির হোসেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি আনোয়ারা থানায় যোগদান করেন। ২০০৫ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। পরবর্তীতে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। আনোয়ারা থানায় আসার আগে ২০১৬ সাল থেকে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ কর্মরত ছিলেন। তার বাড়ী কুমিল্লা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে পুলিশ বাহিনীতে যোগ দেন। গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে এ পর্যন্ত সাড়া দেশে পুলিশের মধ্যে বদলির প্রক্রিয়া চলমান অনুযায়ী তাহাকে আনোয়ারায় ওসি হিসেবে পদোন্নতি দেন। তিনি সাংবাদিকদের সাথে পরিচয় পর্বে জানান, পুলিশ জনগণের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাবেন। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে পুলিশ বাহিনী উজ্জ্বল ভূমিকা পালন করবেন বলে জানান। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন। এবং দায়িত্বপালন কালে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাধারণ জনগণকে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited