শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩১ পিএম, ২০২৪-০৯-১৪
জাহাঙ্গীর আলম
কক্সবাজার ইনানী গভীর সাগরে ডুবে যাওয়া দুইটি মাছ ধরার ট্রলার নিখোঁজের ঘটনায় আরও দুই জেলেসহ মোট তিন মরদেহ ভেসে এসেছে সাগর তীরে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইনানী মোহাম্মদ শফির বিল সৈকত এলাকায় মরদেহ দুটি পাওয়া যায়।
মৃতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মোহাম্মদ আব্দুল করিম (৩৫) মোঃ কামাল হোসেন পেকুয়া রাজাকালী বাংলা পাড়া চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেজাউল করিম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দুজনের মরদেহ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া ‘এফবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলারের নিখোঁজ এক জেলের হলেও অন্য মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা প্রথমে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ডুবে যাওয়া একটি ট্রলারের মালিক আবুল বশর জানান, ট্রলারটিতে ১১ জন জেলে ছিলেন। এর মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আব্দুল করিমসহ দুইজন নিখোঁজ ছিলেন। আজ দুপুরে আব্দুল করিমের মরদেহ ভেসে আসার খবরে আমরা নিশ্চিত হই যে তারা আর বেঁচে নেই।
উল্লেখ্য, শুক্রবার ইনানী পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ‘এফবি আব্দুল ছামাদ সাহা’ ট্রলারটি ডুবে যায়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited