শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:৫৪ পিএম, ২০২৪-০৯-১৪
আলমগীর মানিক
রাঙামাটি জেলার বাঘাইছড়িতে পৌরসভার টোল আদায় কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক আহত দুই জনের নাম মোঃ মোশাররফ হোসেন (২০) ও মান্না (২২), তাদের বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি দুজনের মধ্যে মোঃ ইব্রহিম খলিল (৩৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। আর একজনের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায় বাঘাইছড়ি থানা সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুদ্দিন ও বাঘাইছড়ি পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা সমর্থকদের বাঘাইছড়ি পৌরসভার টোল আদায় বিষয়ে কথা কাটাকাটির জেরে প্রথমে সামান্য মারামারি হয়। পরে উভয় গ্রুপের সমর্থকদের কাছে খবর পেয়ে উভয় গ্রুপের শতাধিক নেতাকর্মী লাঠিসোঠা নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় আহত হয় চারজন। পরে পুলিশ বিজিবি ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে উভয় গ্রুপ মারামারি বন্ধ করলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সূত্রটি জানায় বাঘাইছড়ি পৌরসভার টোল আদায় কেন্দ্রটি গত জুন মাসে স্থানীয় ছাত্রলীগ নেতা রহমানসহ ১৪ জনের একটি গ্রুপ ১৮ লক্ষ টাকায় পৌরসভার কাছ থেকে উজারা নেয়। তারা দুইমাস টোল আদায়ের পর সরকার পরিবর্তন হয়ে যাওয়ায় টোল আদায় কেন্দ্রটির দখল নেয় বিএনপির নেতাকর্মীরা। পরে স্থানীয় মুরুব্বিদের মধ্যস্থতায় ছাত্রলীগ নেতা রহমান গং ১৫ লক্ষ টাকায় টোল কেন্দ্রটি সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুদ্দিনের কাছ বিত্রিু করলে তারা টোল আদায় শুরু করে। কিন্তু শুক্রবার পৗর বিএনপি'র সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা টোল কেন্দ্রটি কিনে নেওয়ার বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করে নুরুদ্দীনকে বলেন, আমরা যেটা এমনিই পেতাম সেটা তুমি কেনতে গেলে কেন? এ নিয়ে কথাকাটাকাটির জেরে উভয় গ্রপের মধ্যে মারা মারি হয়। গুরুরুতর আহত মোর্শারফ ও ইব্রাহীম নুরুদ্দিনের সমর্থক।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ মারামারির বিষয় নিশ্চিত করে জানান, দুইটি ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর শুনে আমরা ঘটনাস্থালে গিয়ে তাদের শান্ত করি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited