চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

গাজা থেকে ইসরাইলকে পূর্ণ প্রত্যাহারের আহ্বান আরব পররাষ্ট্রমন্ত্রীদের

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৮:৪০ পিএম, ২০২৪-০৯-১১

গাজা থেকে ইসরাইলকে পূর্ণ প্রত্যাহারের আহ্বান আরব পররাষ্ট্রমন্ত্রীদের

আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার ফিলাডেলফি করিডোর এবং রাফাহ ক্রসিংসহ  গাজা থেকে ইসরাইলকে সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। মিশরের কায়রোতে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ে আরব লীগ (এএল) কাউন্সিলের ১৬২ তম অধিবেশনের পরে জারি করা একটি প্রস্তাবে মন্ত্রীরা ‘আগ্রাসনের পরের দিন’ থেকে ইসরাইলি ঘোষণা এবং গাজার যে কোনও অংশ তার নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের পাশাপাশি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও বৈঠকে উপস্থিত ছিলেন, ১৩ বছরে আরব লীগ মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রথমবারের মতো যোগ দিলেন।
ফিলিস্তিন-মিশর সীমান্ত সার্বভৌম,‘যা স্পর্শ করা উচিত নয়’ এ কথা উল্লেখ করে প্রস্তাবে ‘প্রযোজ্য নিয়ম অনুসারে রাফাহ ক্রসিং পরিচালনা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়েছে এবং এর মাধ্যমে নিরাপদ,পর্যাপ্ত ও দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর সমস্ত বাধা অপসারণ করার দাবি জানানো হয়েছে।’
ইসরাইলি সেনাবাহিনী ফিলাডেলফি করিডোর, মিশর-গাজা সীমান্ত বরাবর ১০০ মিটার প্রশস্ত এবং ১৪-কিমি দীর্ঘ বাফার জোন এবং রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ মে মাসে নিয়ন্ত্রণে নিয়ে মানবিক সহায়তার ট্রাকগুলোর প্রবেশ বন্ধ করে দেয়।
২ সেপ্টেম্বর, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরাইলি বাহিনী করিডোর থেকে ‘প্রত্যাহার করা হবেনা’। নেতানিয়াহু পুনর্ব্যক্ত করেন যে, মিশর থেকে গাজায় ভবিষ্যতে অস্ত্র চোরাচালান রোধ করার জন্য এটিকে নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ।
প্রস্তাবে মন্ত্রীরা বলেন, নেতানিয়াহু ‘মিথ্যা অভিযোগ তুলে’ করিডোর থেকে সৈন্য প্রত্যাহারে দাবি প্রত্যাখ্যান করছেন।
মন্ত্রীরা মিশর,কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তার সরকারের উস্কানিমূলক নীতি থেকে মনোযোগ সরানোর ‘মরিয়া প্রচেষ্টার’ নিন্দা করেছেন ।

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর