শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৬:১৯ পিএম, ২০২৪-০৯-০৮
কক্সবাজারের মহেশখালীতে দেশীয় মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে নৌবাহিনী। পরে মদ ও মদ তৈরির আস্তানা ধ্বংস করে দেয়া হয়। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরিঘোনা নামক স্থানে পাহাড়ের পাদদেশে এ অভিযান চালানো হয়।
নৌবাহিনী জানায়, মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুহুরিঘোনা নামক স্থানে পাহাড়ের পাদদেশে অবস্থিত মদ তৈরির আস্তানা সন্ধান মিলে। এরপর রোববার সকালে অভিযানে যায় নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট। অভিযানের ২০০ লিটার বিক্রয় উপযোগী মদ, দুই হাড়ি প্রক্রিয়াধীন মদ, ৬ ড্রাম মদ তৈরির কাঁচামাল ও মদ তৈরির নানান সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরবর্তীতে মদ ও মদ তৈরির সরঞ্জাম এবং আস্তানাটি ধ্বংস করে দেয়া হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি বলেও জানায় নৌবাহিনী।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited