চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৭:২৪ পিএম, ২০২৪-০৯-০১

ফটিকছড়িতে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুর অভিযোগ

ফটিকছড়ির নাজিরহাট সেন্ট্রাল পার্ক হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ উঠা প্রসুতি মুন্নি আকতার (৩০) মুত্যুবরণ করেছন।  রোববার (১ সেপ্টেম্বর)  সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন নিহতের  ভাই  সাব্বির হোসেন।
জানা গেছে,  ২৫ আগস্ট প্রসব বেদনা উঠলে  নাজিরহাটের বেসরকারী ক্লিনিক সেন্ট্রাল পার্ক হাসপাতালে ভর্তি করা হয় গৃহবধূ মুন্নি আকতারকে। সেদিন রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেন তিনি। পরে প্রসুতি মুন্নীর শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায আরো অবনতি হলে স্বজনেরা সেন্ট্রাল পার্ক হাসপাতালের বিরুদ্ধে  ভুল চিকিৎসার অভিযোগ তোলেন। এসময় বিক্ষুব্ধ জনতা ওই হাসপাতালে হামলা চালাতে চাইলে  উদ্ভূত পরিস্থিতিতে সেখানকার চিকিৎসক এবং কর্মচারীরা পালিয়ে যায়। তৎক্ষণাৎ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
অভিযোগের প্রেক্ষিতে  বৃহস্পতিবার ঘটনার সুষ্ঠু তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হলেও এরই মধ্যে রোববার সকালে ওই প্রসূতির মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আরেফিন আজিম বলেন, তদন্ত কমিটি ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। তবে হাসপাতালের সংলিষ্টরা পলাতক থাকায় কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে হাসপাতালের ডাক্তার মোঃ সোলায়মানকে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
জানা যায়, নিহত মুন্নি আকতারের দুটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন পূর্বে তার স্বামী অসুস্থ হয়ে মারা যান। মুন্নী ফটিকছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের জামাল বেপারির বাড়ি মৃত  ফোরকানের স্ত্রী।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর