চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে বিএনপির আরও এক নেতাকে দল থেকে বহিস্কার

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৬:৩৩ পিএম, ২০২৪-০৯-০১

রাঙামাটিতে বিএনপির আরও এক নেতাকে দল থেকে বহিস্কার

আলমগীর মানিক

স্বৈরাচারী সরকারকে ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত করার পরপরই কিছু কিছু অতি উৎসাহী নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় পদ-পদবী ব্যবহার করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, সরকারী-বেসরকারী অফিসসহ ঠিকাদারকে প্রতিনিয়ত হুমকি-ধামকি প্রদানসহ চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। রাঙামাটির কাউখালীতে এই ধরনের দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় দু’জনকে বহিস্কারের পর আজ পহেলা সেপ্টেম্বর রোববার দুপুরে কাপ্তাই উপজেলা বিএনপির আরো এক নেতাকে বহিস্কার করলো রাঙামাটি জেলা বিএনপি।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু ও এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন স্বাক্ষরিত বহিস্কারাদেশে উল্লেখ করা হয়, কাপ্তাই উপজেলা বি.এন.পি'র সদস্য মোঃ নুরুল আলম কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে দলের সুনাম ক্ষুন্ন করে ও দলীয় পদ পরিচয় ব্যাবহার করে নিজ স্বার্থে জনমনে আতঙ্ক সৃষ্টি, বিভিন্ন ব্যাবসায়ী ও জনগনকে চাঁদার জন্য হুমকী প্রদানসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে।
এরুপ অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা বি.এন.পি'র পক্ষ হতে দলের সকল নেতাকর্মীকে বারংবার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু আপনি দলের সকল নির্দেশনা অমান্য করে এ সকল সংগঠন বিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
আপনার এ সকল কর্মকান্ড দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী হওয়ায় দলের গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি.এন.পি'র প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক বহিস্কার করা হলো। এই সিদ্ধান্ত অদ্য তারিখ হতে কার্যকর হইবে বলেও উল্লেখ করা হয় বহিস্কারাদেশ পত্রে।
উপরোক্ত বিষয়ে ‍জানতে চাইলে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন প্রতিবেদককে জানিয়েছেন, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করবো না। দলের হাইকমান্ডের নির্দেশনা রয়েছে, এখন থেকে যে কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ পাওয়া যাবে তাকে কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই সরাসরি দলের প্রাথমিক সদস্য বাতিল করে বহিস্কার করা হবে বলেও প্রতিবেদককে নিশ্চিত করেছে রাঙামাটি জেলা বিএনপি।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর