চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

র‍্যাব ও ডিবি বিলুপ্তির দাবি: গুম বিরোধী আন্তর্জাতিক দিবসে অধিকারের মানববন্ধনে বক্তারা

আবদুল্লাহ মজুমদার :    |    ০২:৫৪ পিএম, ২০২৪-০৮-৩১

র‍্যাব ও ডিবি বিলুপ্তির দাবি: গুম বিরোধী আন্তর্জাতিক দিবসে অধিকারের মানববন্ধনে বক্তারা

 আবদুল্লাহ মজুমদার:
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানবাধিকার সংগঠন অধিকার চট্টগ্রাম নেটওয়ার্কের  মানববন্ধন ৩০ আগস্ট শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মি জিয়া উদ্দিন এর  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ এর মহাসচিব, লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদার সঞ্চালনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিলের সদস্য সচিব অ্যাডভোকেট আমির আব্বাস। প্রধান অতিথি বলেন সরকারি বাহিনীর মধ্যে সবচে' বেশি অপরাধ সংঘটিত হয়েছে র‍্যাব এবং ডিবি দুটি বাহিনী। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংগঠিত করেছে। বক্তারা শিগ্রি এই দুটি বাহিনীকে বিলুপ্ত দাবি জানিয়েছে। গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদে অন্তর্বর্তীকালীন সরকার স্বাক্ষর করেছে।পাশাপাশি গুমের অপরাধ তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে নিশ্চয় এটা ভালো দিক পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যত ধরনের মানবাধিকার লঙ্ঘন ক্রসফায়ার সংঘটিত হয়েছে  সকল হত্যার বিচার দাবি জানানো হয়, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে জমাতে গিয়ে পুলিশ যেসব হত্যাকাণ্ড সংগঠিত করেছে এটা ৭২ সালের মানবতাবিরোধী অপরাধের ট্রাইবুনালকে নতুনভাবে সাজিয়ে এসব অপরাধের বিচার করার দাবি জানানো হয়। 
ভিকটিম পরিবারে সদস্যরা এ সময় তাদের দুঃসহ স্মৃতি তুলে ধরে কান্নাকাটি করে বক্তব্য দেন। মানববন্ধনে মানবাধিকারকর্মি ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন, উন্নয়ন সংগ্রাম কমিটির মোঃ কামাল উদ্দিন, বৈষম্যরোধে সংস্কার কমিটির হাবিবুর রহমান হাবিব,  মানবাধিকারকর্মী মোঃ সাজ্জাদ উদ্দিন, অধিকারের ফোকাল পার্সন সাংবাদিক ওচমান জাহাঙ্গীর, বক্তব্য রাখেন শিক্ষা সংস্করণ আন্দোলনের নুর মো: তালুকদার, ইতিহাস চর্চার কেন্দ্রের সভাপতি সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, সাবেক কাউন্সিলর জেসমিনা, 
 মানবাধিকারকর্মী অধিকারের স্ট্যাটমেন্ট পাঠ করেন মানাবাধিকারকর্মি মীর বরকত হোসেন। 
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক কামাল পারভেজ, এস.এম পিন্টু, সাংবাদিক ইমরান সোহেল,কবি অভিলাষ মাহমুদ, জহিরুল ইসলাম, জানে আলম, রুহুল আমিন, গুমের শিকার পরিবারের সদস্যদের মাঝে বক্তব্য রাখেন, হোসনে আরা বেগম, মোহাম্মদ বাদশা, মান্নান, চম্পা বেগম প্রমুখ।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর