শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৯:১৯ পিএম, ২০২৪-০৮-২৮
আলমগীর মানিক
রাঙামাটির কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নানকে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা পিটিয়ে মেরে ফেলছে। বুধবার দুপুরে রাউজানে দূর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত আব্দুল মান্নান আওয়ামীলীগের সহযোগি সংগঠন বাংলাদেশ শ্রমিকলীগ রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। মোঃ আব্দুল মান্নান (৩২), পিতা মৃতঃ কবির আহমদ,সাং- ডাকবাংলো পুরানবস্তি।
সে বুধবার দুপুরে কাউখালী উপজেলার পার্শ্ববর্তী রাউজান উপজেলার জলীল নগর বাস স্টেশন (মদের মহল) গেলে অতর্কিতভাবে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ঘিরে পেলেন এবং মারধোর শুরু করেন এক পর্যায়ে মান্নান মাটিতে লুটিয়ে পড়েন। পরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে দুপর বেলা সিএনজি অটোরিকশা করে কাউখালী উপজেলার বেতবুনিয়া গুইয়াতল নামক স্থানে ফেলে রেখে যায়।
এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি বেতবুনিয়া ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, আমরা বিষয়টি শুনেছি। তিনি বলেন, উক্ত ঘটনাটি চট্টগ্রামের রাউজান থানা এলাকায় সংগঠিত হয়েছে। তারপরও আমরা বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited