চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

“আদিবাসী পুর্নবাসন ও জেলাপরিষদ-উন্নয়ন  বোর্ড নিয়ে ষড়যন্ত্র হলে পাহাড়ে আগুন জ্বলবে”

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:০৪ পিএম, ২০২৪-০৮-২৫

“আদিবাসী পুর্নবাসন ও জেলাপরিষদ-উন্নয়ন  বোর্ড নিয়ে ষড়যন্ত্র হলে পাহাড়ে আগুন জ্বলবে”

যে সংস্কারের ছদ্মাবরনে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী পুর্নবাসন ও আদিবাসী শব্দটিকে প্রতিষ্টিত করার যেকোনো ষড়যন্ত্রকে রুখে দিবে ছাত্র জনতা। বর্তমান সরকারের দূর্বলতার সুযোগ নিয়ে সরকারের কোনো কোনো প্রতিনিধি যদি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী স্বীকৃতি, তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মতো প্রতিষ্ঠানের পুর্নগঠনে কোনো প্রকার উষ্কানীমূলক কার্যক্রম গ্রহণ করার চেষ্ঠা করে তাহলে পাহাড়ে আগুন জ¦লবে। চরম উত্তপ্তময় পরিস্থিতির সৃষ্টি করা হবে এবং এর দ্বায়ভার তাদেরকেই নিতে বলে হুশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।
রোববার রাঙামাটি শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, তিন পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠনে জনসংখ্যার অনুপাতে সদস্য নিয়োগ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে বাঙালি চেয়ারম্যান নিয়োগ দেয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান।
মূলত পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্ঠা সুপ্রদীপ চাকমা শনিবার রাঙামাটি সফরে এসে এখানকার অন্যান্য সকল রাজনৈতিকদলগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আওয়ামী ঘরানার নেতৃবৃন্দকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় করায় ক্ষুব্ধ হয়ে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারন করা হলেও এখনো পর্যন্ত তিন পার্বত্য জেলা পরিষদ বহাল রয়েছে। অবিলম্বে তিন পার্বত্য জেলা পরিষদ ভেঙ্গে পূর্ণগঠনের দাবি জানানো হয়।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় পার্বত্য চট্টগ্রামে অর্ধেকেরও বেশি মানুষ বাঙ্গালী জনগোষ্টি। একই আলো বাতাস ও প্রতিকুল পরিবেশে বসবাস করার পরও পার্বত্য বাঙ্গালীরা শিক্ষা, চাকুরী, ব্যবসা-বাণিজ্য, ভুমি ও রাজনৈতিকভাবে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে এ বৈষম্য রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক ও নাগরিক হিসেবে চরম হতাশার।
বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে সৃষ্ট বর্তমান অন্তবর্তিকালীন সরকার এ বৈষম্য নিরসনে উদ্যোগ নিবে আশা করে বলা হয় সরকার ইতোমধ্যে তিন পার্বত্য জেলা পরিষদ পূর্ণগঠন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ চেয়ারম্যান নিয়োগের উদ্যোগ নিচ্ছে।
পার্বত্য চট্টগ্রামের বিশেষ আইনে তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজাতীয় ব্যক্তি চেয়ারম্যান নিয়োগ পাবেন, একই কারণে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উপজাতীয় চেয়ারম্যান নিয়োগপ্রাপ্ত আছেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাও একজন উপজাতি। বাকি রয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদ। যেখানে একজন বাঙ্গালী চেয়ারম্যান নিয়োগ দিতে আইনের কোন বাধা নেই।
এ ছয়টি পদের মধ্যে ৫টি পদ উপজাতীয়দের জন্য সংরক্ষিত থাকায় পাহাড়ের অর্ধেক জনগোষ্টি (বাঙালীরা) প্রতিনিধি শুন্য হয়ে রাজনৈতিকভাবে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। এ বৈষম্য নিরসনের লক্ষে তিন পার্বত জেলা পরিষদ জনসংখ্যানুপাতে সদস্য নিয়োগ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে একজন বাঙালিকে চেয়ারম্যান নিয়োগ দেয়ার দাবি জানানো হয় সাংবাদিক সম্মেলন থেকে।
এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, রাঙামাটি জেলা সভাপতি শাব্বির আহমেদ, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসেন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত


নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

আমাদের ডেস্ক : : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মা...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত


ত্রাণ নয়, ভালোবাসার উপহার - বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

ত্রাণ নয়, ভালোবাসার উপহার - বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মানবিক উদ্যোগ

আবদুল্লাহ মজুমদার : : দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানব...বিস্তারিত


চসিকের ৩ কোটির ‘আমাদের চট্টগ্রাম’ নতুন অ্যাপ: নাম চুরির আইনি বিতর্ক ও ৬ প্রকল্পের ব্যর্থতার ভূত

চসিকের ৩ কোটির ‘আমাদের চট্টগ্রাম’ নতুন অ্যাপ: নাম চুরির আইনি বিতর্ক ও ৬ প্রকল্পের ব্যর্থতার ভূত

মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর