শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০১:২০ পিএম, ২০২৪-০৮-২১
লাভ বাংলাদেশ পার্টি'র কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দিনে অন্তত একবার হলেও বলুন" লাভ বাংলাদেশ " এই শ্লোগান কে সামনে রেখে শহরের এক অভিজাত এক হোটেল মতবিনিময় সভা অনুষ্ঠিত। লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মোহাম্মদ আয়াছ রনি সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লাভ বাংলাদেশ পার্টি'র চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ড. মোহাম্মদ সানাউল্লাহ ও লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক জহির উদ্দিন সহ জেলার নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব মিজানুর রহমান চৌধুরী বলেন- ছাত্র-জনতার আত্মত্যাগ ও অসহযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ঘটিয়ে বাংলাদেশের সকলস্থরের মানুষ কে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে। এই অর্জনকে ধরে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে সকল প্রকারের সহযোগীতা করার দৃঢ় অঙ্গিকার করেন। এ সময় তিনি আরো বলেন, প্রশাসনের সকলস্থরে দুর্নীতিবাজদের সংস্কার সহ সঠিক ব্যক্তিদের উপযুক্ত স্থানে পদায়নের দাবি জানান। তাছাড়া যারা মাফিয়ার দাসত্ব করে যারা দেশের সম্পদ পাচার করেছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে এনে দেশ মাফিয়া ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। বিশেষ অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমরা জাতি হিসেবে আজকে আরেকটি স্বাধীনতা অর্জন করেছি। সেটা সম্ভব হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জড়িত ছাত্রদের কারণে। দেশ সংস্কার জরুরী তাই দেশের সকলস্থরে বৈষম্য দূর হউক এই প্রত্যাশা কামনা করি। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহে আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited