শিরোনাম
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার | ০৯:৩৭ পিএম, ২০২৪-০৮-১৮
কক্সবাজারের ঝাউতলা এলাকার আলহেরা হোটেল থেকে সেলিম উল্লাহ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ আগষ্ট) বিকেলে হোটেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান।
হোটেল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি শনিবার বিকেল ৩টায় হোটেলের ৩২৫ নম্বর রুম বুকিং নেয়। এসময় তার সাথে এক মহিলা ছিলো। এরপরে আজ রবিবার বিকেলে হোটেল কর্মচারীরা রুম পরিষ্কার করতে গিয়ে তার নিথর দেহ দেখতে পান।
হোটেল ম্যানেজারের রুম বুকিংয়ের তথ্যানুসারে, লাশটি মোহাম্মদ সেলিম উল্লাহ নামক এক ব্যক্তির। মোহাম্মদ সেলিম ঈদগাঁও সাতঘরিয়া পাড়ার ৪নং ওয়ার্ডের মৃত ইউসুফ আলীর ছেলে বলে জানা যায়। তার সাথে থাকা ওই মহিলার নাম রহিমা আকতার বলে উল্লেখ করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার পরিবারের লোকজন বলছে তার দেহে ইনজেকশন পুশ আপের চিহ্ন রয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাত রয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, হোটেলের সিসিটিভি ফুটেজ এবং রুমের অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকেও বিস্তারিত তথ্য নেয়া হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited