শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৬:৫২ পিএম, ২০২৪-০৮-১৫
শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা ও শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে উপজেলা সদরে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। এসময় বাসস্টেশন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বিবিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে ফটিকছড়ি থানা চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্বে বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল(অবঃ) আজিম উল্লাহ বাহার বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয়কে পুঁজি করে কেউ যেন আবার চাঁদাবাজি না করে, অপহরণ করতে না পারে। যদি করে সে ব্যাপারে জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা তা রুখে দিবে। ামাদের কোন নেতা-কর্মী কোন চাঁদাবাজি, হুমকী-ধমকিতে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উদ্বুদ্ধ প্রেক্ষাপটে সকল বিএনপি নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়ে বিএনপি নেতা কর্নেল বাহার আরো বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে তারা যাতে নির্দিধায় নির্ভয়ে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। সুতরাং যারা আছে, যারা আগে থেকে প্রশাসনে কার্যক্রম চালিয়েছে যদি আমরা সহযোগিতা না করি প্রশাসন আগের পর্যায়ে ফিরবে না এতে জনসাধারের কষ্ট হবে।
বিএনপির আহ্বায়ক কর্নেল বাহার আরও বলেন, ইতিমধ্যে স্বৈরাচার সরকারের ধূসর ও প্রভাবশালী দুই মন্ত্রী চোরের মতো পালাতে গিয়ে লজ্জাজনক ভাবে আটক হয়েছে। যারা ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করেনি। তারা খুনী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে। খুনি হাসিনাসহ তাদের বিচার দাবি করছি। এসময় বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীসহ উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited