শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৬:৩৩ পিএম, ২০২২-১০-০৫
কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে সাজেদ সওয়ার জুয়েল রানা (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৭০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক রানা ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খরুলিয়া চড়াপড়া এলাকার মনির আলমের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে খরুলিয়া জনৈকা ছৈয়দা বেগমের বাড়ির আশপাশ এলাকায় মাদক কারবারিরা মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ওই স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতিতে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পালানোর চেষ্টাকালে সাজেদ সওয়ার জুয়েল রানাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৩ হাজার ৭০টি ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited