শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৪৩ পিএম, ২০২২-১০-০৫
পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এর জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বুধবার জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশ দুটি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, আগের দিন জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রতিক্রিয়ায় এ ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র প্রত্যেকে দুটি করে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সব ক্ষেপণাস্ত্রই নকল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
এ ছাড়া মঙ্গলবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান দিয়ে পীতসাগরে বোমা ফেলেও মহড়া চালানো হয়।
এ ঘটনায় জাপানের উত্তরাঞ্চলে মঙ্গলবার কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়।
ক্ষেপণাস্ত্রটি জাপানের ওপর দিয়ে উড়ে যাবে এটি বোঝা যাওয়ার পর দেশটির সরকার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে। পরে ক্ষেপণাস্ত্রটি জাপানের ওপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।
২০১৭ সালের পর থেকে এই প্রথম উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে সাগরে পড়ল।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited