চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রামুতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

রামু প্রতিনিধি :    |    ০৩:২৯ পিএম, ২০২২-১০-০৫

রামুতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

রামুতে ২০২২-২০২৩ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস ( ইজিপিপি+)এর কাজ বাস্তবায়নে ৭৫টি প্রকল্পে নিয়োজিত ৫১৪০ জন উপকারভোগীর মাঝে উপকরণ বিতরণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ( ৪ অক্টোবর)  বিকালে রামু উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস ( ইজিপিপি+) সরকারের একটি মহতী উদ্যোগ। এ কর্মসূচী বাস্তবায়নে কোন ধরনের অনিয়ম করা যাবে না। অনিয়মকারী যেই হোক না কেন ছাড় দেয়া হবেনা। অপরাধীদের জেল দেয়া হবে। 

রিসোর্স পার্সনের বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল বলেন এ প্রকল্পে উপকারভোগীদের নিজস্ব সীমে নগদের মাধ্যমে টাকা প্রদান করা হবে। উপকারভোগীর সিম কারো কাছে থাকতে পারবেনা। ব্যবহারকারীদের সিম অবশ্যই সচল থাকতে হবে। প্রকল্প বাস্তবায়ন কমিটি, সুশীলনের প্রতিনিধি, ট্যাগ অফিসার, ইউপি চেয়ারম্যান, মেম্বার, পিআইও অফিস, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের নিয়মিত তদারকিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। নিয়মিত হাজিরা যাচাই করে পনের দিনের মাস্টার রোল জমা দিয়ে উপকারভোগীদের ভাতা নিশ্চিত করতে হবে। 

 উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইজিপিপি প্রকল্পের ট্রেনিং স্পেশালিষ্ট নুরুল ইসলাম, এনজিও সুশীলনের টিম লিডার শহীদুল ইসলাম প্রমূখ। 

এ সময় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ২২-২৩ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস (ইজিপিপি+) এর কাজ বাস্তবায়নে রামু উপজেলার ৭৫ টি প্রকল্পে নিয়োজিত ১১ইউনিয়নের ৫১৪০ জন উপকারভোগীর মাঝে ১৭১৫ টি কোদাল, ৩৪৩০ টি ঝুড়ি , ৭৫ টি সাইনবোর্ড ও ৫১৪০ টি জবকার্ড বিতরণ করা হয়।

উক্ত অবহিতকরণ সভায় রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়,  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, সংবাদকর্মী, উপকারভোগীদের মাঝি/সর্দারসহ সংশ্লীষ্টরা উপস্থিত ছিলেন। 

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর