শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০২:৫৫ পিএম, ২০২২-১০-০৫
ভারী বর্ষণের ফলে রাঙামাটির সাজেকে সড়কের উপর পাহাড় ধ্বস হয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে করে কয়েক শতাধিক গাড়িসহ হাজারো পর্যটক আটকে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এই পাহাড় ধ্বসের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অতি বৃষ্টির কারণে রাতে যে বা ভোরে যে কোন সময় সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রাম পাড়া এলাকায় রাস্তার উপর একটি পাহাড় ধসে পড়ে। যার কারণে বুধবার সকাল থেকে সাজেকে যানচলাচল বন্ধ রয়েছে। এতে করে সাজেকের সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সম্পূর্নরূপে বন্ধ হয়ে গেলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উক্ত এলাকায় কোনো বসতি ছিলোনা বলেও জানিয়েছেন তিনি।
ইতিমধ্যেই সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে বাঘাইহাট সেনা জোনের সেনাবাহিনীর সদস্যরা ধ্বসে পড়া পাহাড়ি মাটি সরাতে কাজ চালিয়ে যাচ্ছেন। বিকেল নাগাদ এই সড়কটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দূর্ঘটনার ফলে সাজেকে অবস্থান করা পর্যটকদের পাশাপাশি পর্যটকবাহি ও পণ্যবাহি যানবাহন চলাচল বন্ধ থাকায় দূর্ভোগ সৃষ্টি হয়েছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited