শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৮:২৯ পিএম, ২০২২-১০-০৪
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের গুপ্তচর সন্দেহে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তারা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের ডেকুবুনিয়া এলাকার নিরঞ্জন বড়ুয়ার ছেলে রিতু বড়ুয়া (২০) ও মধু বড়ুয়ার ছেলে স্বদেশ বড়ুয়া (২২)।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে সীমান্তের ৩৪ নম্বর পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘুনধুম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আজিজ। তিনি বলেন, সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবি তাদের আটক করে। পরে তাদের তুমব্রু ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘ দু’মাসের বেশি সময় ধরে ঘুনধুম ও তুমব্রু সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা বিরাজ করছে। তুমব্রু সীমান্তের জিরো লাইন এলাকায় মর্টারের আঘাতে এক রোহিঙ্গা নিহত ও দুজন আহত হন। এ পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা টহল বাড়িয়েছে বিজিবি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited