শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৬:৪৪ পিএম, ২০২২-০৯-২৯
বান্দরবানের লামা উপজেলায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাইক্ষ্যংমুখ এলাকার রেঅংপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সারোয়ার আলম (৫৫) লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়া এলাকার মৃত মনির আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মরদেহটি দেখে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের খবর দেয় এলাকার লোকজন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা আরও জানান, সারোয়ার আলম দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের দুর্গম এলাকায় ফল ও সবজির ব্যবসা করতেন। রূপসীপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য কাইওয়ে ম্রো বলেন, বুধবার রাত ১০টার দিকে সারোয়ার আলমকে নাইক্ষ্যংমুখ বাজারে দেখা গিয়েছিল। রাতে সে নাইক্ষ্যংমুখ থেকে আলিয়াং বাবুপাড়ায় যাচ্ছিল বলে জানিয়েছিল।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited