শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০৫ পিএম, ২০২২-০৯-২৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বরেণ্য শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াত ও বিভিন্ন মহল গোষ্ঠী নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করছে এ সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে সর্বক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত দু’দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে শেষ দিনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের উদ্যোগে জন্মদিনের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল দুপুর ২ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেখ হাসিনার জীবনের উপর শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা
সভা, জন্মদিনের কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় শেখ হাসিনার জন্ম দিন পালন করা হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিমের সভাপতিত্বে ও ফারজানা আক্তার ও স্বরূপ রায়’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য্য বরেন্য শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য্য ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কবি শুকলাল দাশ।
আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হাবিব উল্লাহ নাহিদ, যুব সংগঠক আছিফুর রহমান মুন্না, চট্টগ্রাম মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সাবেক সদস্য যথাক্রমে আসহাব রসূল চৌধুরী জাহেদ, কাজী রাজেশ ইমরান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক ফারুকুল ইসলাম অঙ্কুর, যুব সংগঠক কাজী আলমগীর, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, শওকত উল্লাহ সোহেল, আব্দুল জলিল বাহাদুর, সাবেক ছাত্রনেতা ও যুব সংগঠক ফজলুল কবির সোহেল, মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, কফিল উদ্দিন আহমদ, রবিউল হাসান সুমন, আলী রেজা পিন্টু, আদনান মাহফুজ সজিব, এরশাদ হোসেন মনি, অনুপম চৌধুরী মনি, মোঃ সাইফুদ্দীন, সাজ্জাদ হোসেন, এস ইউ জোবায়ের, সাঈদ রহিম, সানি দে, এ্যাপোলো বড়–য়া, বখতিয়ার উদ্দিন, বিপ্লব দত্ত, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফররুক আহমেদ পাবেল, একরামুল হক রাসেল, মাঈনুল হাসান চৌধুরী শিমুল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য কবির আহমদ, আবুল মনসুর টিটু, তুষার ধর, সাব্বির সাকির, নগর ছাত্রলীগের কার্যনির্বাহী
সদস্য কামরুল হুদা পাবেল, সাবেক ছাত্রনেতা আরিফ রশিদ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুকান্ত ভট্টাচার্য্য বলেন-বাংলাদেশের রাজনীতিতে যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছেন শেখ হাসিনা। সাহস, প্রজ্ঞা, মমর্থবোধ, ধৈর্য্য, দূরদর্শীতা ও সবধরণের প্রতিকুলতার সঙ্গে যুদ্ধ করে সাফল্য অর্জনের ক্ষেত্রে তিনি বিশ্বে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক শুকলাল দাশ বলেন- বঙ্গবন্ধু ঘাতকদের বিচার শেষে সাজা হয়েছে। চিরকালের দুর্ভিক্ষের দেশকে উদ্বৃত্ত কৃষির দেশে পরিণত করেছেন শিক্ষাক্ষেত্রে কোটি কোটি ছাত্র/ছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া এক যুগান্তকারী পদক্ষেপ, জঙ্গি, সমস্যা ভালভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। সন্ত্রাস ও দুর্নীতি দমনের ক্ষেত্রে সরকারের অনমনীয় দৃঢ়তা প্রশংসনীয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। সভাপতির বক্তব্যে এম আর আজিম বলেন, দেশের সংকট চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগের নেতাকর্মীদের ঐক্যের বিকল্প নেই।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited