চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চকরিয়া রামপুর সমিতির মামলায় ৫১১২ একর চিংড়ি জমিতে হাইর্কোটের স্থিতাদেশ

চকরিয়া প্রতিনিধি :    |    ০৪:৩৭ পিএম, ২০২০-০৯-২৭

চকরিয়া রামপুর সমিতির মামলায় ৫১১২ একর চিংড়ি জমিতে হাইর্কোটের স্থিতাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়িজোনের রামপুর মৌজার ৫১১২ একর চিংড়িজমিতে স্থিতাদেশ বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইর্কোট। উল্লেখিত জমির মালিকানা ফেরত চেয়ে রামপুর সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির দায়েরকৃত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১০৯৬২/১২ ও ৬০৪৭/১৮ এবং কনট্রেম্প পিটিশন নাম্বার ২৬১/১৭ এর আলোকে উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চ চিংড়িজোনের ৫১১২ একর জমিতে স্থিতাদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাদিপক্ষের কৌশলী সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট জিয়াউদ্দিন।
হাইর্কোটের আদেশের অনুলিপির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক, জেলা মৎস্য কর্মকর্তা, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও চকরিয়া থানার ওসির দপ্তরে এসংক্রান্ত একটি পত্রাদেশ পাঠিয়েছেন আইনজীবি জিয়াউদ্দিন।
মামলার আর্জি উল্লেখ্য করে রামপুর সমিতির কৌশলী সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট জিয়াউদ্দিন বলেন, চকরিয়া উপজেলার রামপুর মৌজার আর.এস ১০৮৩,১০৮৪, ১০৮৬, ১১১০, ১১১১, ১১১২ অধিনে সর্বমোট ৫১১২ একর চিংড়ি জমি ১০ হাজার ভুমিহীন সদস্যদের নামে সি.এস ও এম.আর.আর খতিয়ান রেকর্ড ভুক্ত রয়েছে। পরবর্তীতে ১৯০৩ সালে চকরিয়া সুন্দরবন করার উদ্দেশ্যে বিনা নোটিশে অধিগ্রহণ করে বনবিভাগের নিকট হস্তান্তর করে। কিন্তু বনবিভাগ চকরিয়া সুন্দরবন করতে ব্যর্থ হয়ে পরবর্তীতে ওই জমি গুলো মৎস্য বিভাগকে উন্নত মৎস্য খামার করার লক্ষ্যে ৫ বছর চুক্তি ভিত্তিতে হস্তান্তর করেন। ওইসময় মৎস্য বিভাগের কর্মকর্তারা মৎস্য খামার না করে বিভিন্ন ধনীদের নামে দীর্ঘ মেয়াদী চুক্তিতে মৎস্যঘের ইজারা দেয়। যা সরকারের সংবিধানবিধি মোতাবেক অপরাধ যোগ্য।
পরবর্তীতে উল্লেখিত ৫১১২ একর জমি ফেরত পেতে ভুমিহীন তথা রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিমিটেড (রেজি নং ২৩৯৯/৭২(চট্ট) সমিতির পক্ষ থেকে নিন্ম আদালত থেকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগ পর্যন্ত সর্বআদালতে তাদের পক্ষে রায় হয়। ৫০ বছর ধরে আইনী লড়াই চালাতে গিয়ে ১০ হাজার ভুমিহীন সদস্য এখন নিঃশ্ব হয়ে পড়েছে।
সর্বশেষ উল্লেখিত জমি ফেরত চেয়ে সমিতির পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে (রিট পিটিশন নং ১০৯৬২/১২) ও ৬০৪৭/১৮ এবং কনট্রেম্প পিটিশন নং ২৬১/১৭ মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে হাইর্কোটের বিজ্ঞ বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বৈঞ্চ চিংড়িজোনের ৫১১২ একর জমিতে স্থিতাদেশ দিয়েছেন। একইসঙ্গে আদালতের আদেশ বাস্তবায়নের জন্য তৎকালীণ কক্সবাজার জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়।
রামপুর সমিতির সম্পাদক শহীদুল ইসলাম লিটন অভিযোগ করে বলেন, চকরিয়া উপজেলার চিংড়িজোন রামপুর মৌজার ৫১১২ একর চিংড়িজমি দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মৎস্য প্রশাসনের কতিপয় কর্মকর্তাদের যোগসাজসে দীর্ঘদিন ধরে জবরদখলের অপচেষ্ঠা চালিয়ে আসছে একটি দখলবাজ চক্র।
উল্লেখিত চিংড়িজমি রামপুর সমিতির পুর্বপুরুষের সম্পত্তি। স্বাধীনতা পরবর্তী সময় থেকে রামপুর সমিতির সভ্য-পোষ্য প্রায় ১০ হাজার ভুমিহীন পরিবার ৫০ বছর ধরে আইনী লড়াই করেও অনুকুলে বুঝে পাচ্ছেনা। এমনকি চিংড়িজমি সমুহ দখল বুঝিয়ে দিতে স্থানীয় প্রশাসনকে উচ্চ আদালত রিট পিটিশন মামলায় নির্দেশনা দিলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা তা উপেক্ষা করে চলছেন।
উল্টো দখলবাজ চক্রকে গোপনে সহযোগিতা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। বর্তমানে পুর্বপুরুষের মালিকানাধীন চিংড়িজমি থেকে বিনা নোটিশে রামপুর সমিতিকে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। এ অবস্থায় প্রশাসনের ফের উচ্ছেদ আতঙ্কে ভুগছেন সমিতির সভ্য-পোষ্য অন্তত ১০ হাজার পরিবার।

রিটেলেড নিউজ

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

শতবর্ষী জহির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল, ১ম দফায় জানাজা অনুষ্ঠিত 

মো.আরফান উদ্দীন  : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত


দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর