শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:২৮ পিএম, ২০২২-০৯-২৪
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং তিন বিষয়ের পরীক্ষায় ১ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এবারের এসএসসি পরীক্ষায় ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, চট্টগ্রামে ১২৫ কেন্দ্রে ১ লাখ ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯৯ হাজার ৭৬০ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ২৯৪ জন।
কক্সবাজারে ২৯ টি পরীক্ষা কেন্দ্রে ২২ হাজার ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২১ হাজার ৭৫৬ জন এবং অনুপস্থিত ছিল ২৯৬ জন।
রাঙামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ৭ হাজার ৭৩ জনের মধ্যে অংশ নেয় ৭ হাজার ১ জন। অনুপস্থিত ছিল ৭২ জন পরীক্ষার্থী।
খাগড়াছড়ি জেলায় ২৩ টি পরীক্ষা কেন্দ্রে ৮ হাজার ১১৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ৯৮৭ জন এবং অনুপস্থিত ছিল ১২৯ জন।
বান্দরবান জেলায় ১৫ টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৫৮৫ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৫১২ জন এবং অনুপস্থিত ছিল ৭৩ জন পরীক্ষার্থী। ২১৩ টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষা অনুপস্থিত ছিল ১ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার তিন বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৬৪ জন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। সেই সঙ্গে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited