শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৫:৩৪ পিএম, ২০২২-০৯-২৪
মীরসরাইয়ে সদ্য জন্ম নেওয়া নাতনিকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বিবি খতিজা (৪৫) নামের এক নারী।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বিবি খতিজা মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়ীয়া এলাকার শাহ আলম সওদাগর বাড়ির জহরুল হকের স্ত্রী।স্থানীয় বাসিন্দা মো. আতিক বলেন, শুক্রবার খতিজা তার মেয়ের ঘরের নাতনিকে দেখার জন্য মিঠাছরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছিলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মিঠাছরা জেনারেল হাসপাতাল পরে (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান খতিজা। তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত ৯ টার তার মৃত্যু হয়।জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, আমরা গাড়িটি স্থানীয়দের সহযোগিতায় আটক করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পলাতক রয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited