শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৪:১৩ পিএম, ২০২২-০৯-২২
বাঁশখালীতে রাতের আঁধারে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রির সময় বিপুল পরিমাণ টিসিবির পণ্যসহ একটি ট্রাক জব্দ ও ৪ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় টিসিবি'র পণ্য, ডিলারসহ ৪ জনকে আসামি করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাধনপুর ইউনিয়ন পরিষদ সচিব নোভেল ভট্টাচার্য বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় টিসিবি'র পণ্য ডিলার আমান এন্ড ব্রাদার্স’র স্বত্বাধিকারী আমান উল্লাহ চৌধুরী (৫৭) বিক্রয় কর্মী মারুফুল হক (২৮) রাহাদুল আলম রিয়াদ (৩২) ও মো. রাসেল (২৪) কে আসামি করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দীন বলেন, 'রাতের আঁধারে অবৈধভাবে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রির সাথে জড়িত ডিলারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া ঘটনার সময় আটক ট্রাকড্রাইভার ও হেল্পারদের বিরুদ্ধে ঘটনার সাথে কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই তাদেরকে তাদের স্থানীয় চেয়ারম্যান ও পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।'
উল্লেখ্য, বাঁশখালীর সাধনপুরে গভীর রাতের লোকচক্ষুর অন্তরালে অবৈধভাবে টিসিবির পন্য দোকানে বিক্রি করার সময়, টিসিবির ৬৪০ লিটার সয়াবিন তেল, ৩২০ কেজি চিনি ও ৬৫০ কেজি ডাল জব্দ করে উপজেলা প্রশাসন। এসময় টিসিবির পণ্যবাহী ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ ৪ জনকে আটক করে পণ্যবাহী ট্রাকটি জব্দ করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited