চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আলীকদমে অভিযানে ১৯৪ গরু-মহিষ আটক

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::    |    ০৪:০৪ পিএম, ২০২২-০৯-২১

আলীকদমে অভিযানে ১৯৪ গরু-মহিষ আটক

বান্দরবান আলীকদমে ৩ দিনের অভিযানে বিজিবি ও ইউএনও’র নেতৃত্বে ট্রাস্কফোর্স ১৯৪ গরু-মহিষ আটক করা হয়েছে। কিছুদিন বিরতির পর আবারো মায়ানমার থেকে চোরাইপথে আসা গরু আটকে তৎপর হয়েছে আলীকদম উপজেলা প্রশাসন ও আলীকদম ব্যাটালিয়ান (৫৭ বিজিবি)।

গত রবি, সোম ও মঙ্গলবার তিনদফা অভিযানে আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি ট্রাস্কফোর্স দল ১৯৪ টি গরু-মহিষ আটক করেছে। এসব গরু-মহিষের স্থানীয় বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা হবে বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব গরু-মহিষ আটকে নেতৃত্ব দেন ৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহিদুল ইসলাম ও আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহরুবা ইসলাম।

এসব গরু-মহিষের বড় দু’টি চালান গত সোমবার ও মঙ্গলবার আলীকদম বাজার থেকে ইজারাদারের রশিদ সংগ্রহ করে সড়কপথে ট্রাকযোগে নেওয়া হচ্ছিল। 
গত রবিবার ৩৬টি মহিষ, সোমবার ১৯টি ট্রাকে ১১৭টি গরু এবং মঙ্গলবার সকালে ৩টি ট্রাকে ৪১টি আটক করা হয় বলে ৫৭ বিজিবি প্রদত্ত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়। 

জানা গেছে, আলীকদম জোনের সহায়তা নিয়ে আলীকদম-ফাঁসিয়াখালী সড়কের কানামাঝি আর্মি ক্যাম্প চেক পোস্টে গরুর গাড়িগুলো আটকানো হয়। পরে ইউএনও এবং বিজিবি অধিনায়কের নেতৃত্বে গরু-মহিষ বোঝাই ২২ টি ট্রাক সোমবার বিকালে এবং মঙ্গলবার সকালে আটক করা হয়। 

এর আগে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দুমচি খাল এলাকা থেকে আরো ৩৬টি গরু জব্দ করেন ইউএনও এবং বিজিবির যৌথ টীম। গত তিনদিনের অভিযানে সর্বমোট ১৯৪টি গরু-মহিষ আটক করার তথ্য নিশ্চিত করেছেন ৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শহিদুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়। 

 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর