চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি :    |    ০৩:৪৭ পিএম, ২০২২-০৯-২১

নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের চার দিন পর পটিয়ায় মো. ইদ্রিস (৩৫) নামের এক দিনমজুর যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের ইন্দ্রপুল এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি হাতুড়িও উদ্ধার করেছে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ইদ্রিসের স্ত্রী শারমিন আকতারকে (৩২) আটক করা হয়েছে।

জানা গেছে, ওই যুবক উপজেলার জিরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দানু মিয়ার ছেলে। গত শনিবার তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় মা জহুরা বেগম বাদী হয়ে পটিয়া থানায় একটি ডায়েরি করেন। ইদ্রিস ইন্দ্রপুল এলাকার একটি ডেইরি ফার্মে দিনমজুরের কাজ করতেন। নিখোঁজের ৪ দিন পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন সন্দেহ করেন ইদ্রিসকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। পরে মঙ্গলবার ১০-১৫ জন শ্রমিক দিয়ে ইন্দ্রপুল এলাকার পাশের একটি ডোবাতে খোঁজাখুঁজির পর লাশ পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পটিয়া থানা-পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত ইদ্রিসের মা জহুরা বেগম অভিযোগ করে বলেন, তার পুত্রবধূর সঙ্গে ছিদ্দিক নামের একজনের সম্পর্ক রয়েছে। এসব নিয়ে প্রায় সময় ছেলের সঙ্গে বউয়ের ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে ইদ্রিসকে হত্যা করা হয়েছে।

পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ইদ্রিস নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে প্রেরণ করা হয়েছে। মাথায় ও শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শক্ত জাতীয় কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে পরকীয়া থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে শিগগিরই রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর