চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম নগরীতে জেলা প্রশাসনের ১৫ শতক  সম্পত্তি উদ্ধার

খবর বিজ্ঞপ্তি    |    ০৭:৪৯ পিএম, ২০২২-০৯-২০

চট্টগ্রাম নগরীতে জেলা প্রশাসনের ১৫ শতক  সম্পত্তি উদ্ধার

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ মৌজার বিএস ১৬৮৮ ও ১৬৮৭ দাগে প্রায় ১৫ শতক সরকারী সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। যাহার আনুমানিক মুল্য প্রায় ১০ কোটি টাকা। আজ (২০ সেপ্টেম্বর)'২২ মঙ্গলবার, জেলা প্রশাসনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সম্পত্তি উদ্ধার করে সেখানে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়। পাঁচলাইশ থানার এস.আই শুভ্র মুকুলসহ একদল পুলিশ সদস্য অভিযানে সহযোগিতা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, অবাঙ্গালী নেছার আহমদ পিং-আবদুল কাদের সাং-অজ্ঞাত পক্ষে বাংলাদেশ সরকার এর নামে এ সম্পত্তি (সরকারি সম্পত্তি হিসাবে) ৬২৯ নং খতিয়ানে সর্বশেষ বিএস জরিপ চূড়ান্ত আছে। উক্ত জমি নিয়ে ভূমি আপিল বোর্ড (ফুল বোর্ড) মামলা নং-৪-১৫৫/১৭ তাং-২০/০৬/২০২২ মূলে সরকার পক্ষে রায় হয়। রায়ের পরও ভূমিদস্যু চক্র উক্ত ভূমিতে নির্মাণ কাজ করার সংবাদ পেয়ে আজ ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় সরকারি জমি দখল বুঝে নিয়ে সরকারি সম্পত্তি হিসাবে সাইন বোর্ড টাঙ্গিয়ে দেয়া হয় এবং অবৈধ নির্মাণ সামগ্রীগুলো ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। 

একই সাথে আজকের (২০ সেপ্টেম্বর) মধ্যে মালামালগুলো সরিয়ে নিবেন বলে জনৈক হুমায়ুন কবির নামক ব্যক্তি অঙ্গিকারনামা প্রদান করেন। সরকারি আদেশ অমান্য করে ‘রাজবাড়ী হোল্ডিং লিমিটেড’ নামের একটি ডেভেলপার কোম্পানি জায়গাটিতে স্থাপনা নির্মাণ করছিলো। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আরও জানান, সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশকারী যে কেউ হউক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। 

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সরকারী খাস জমি উদ্ধারে আমরা তৎপর রয়েছি। চট্টগ্রাম মগানগর ও জেলার উপজেলাগুলোতে বেহাত ও বেদখল হওয়া জায়গা উদ্ধার করা হচ্ছে। এই কয়েক দিনে ভূমিদস্যুদের কবল থেকে সরকারের কয়েক কোটি টাকার জমি উদ্ধার করেছি। ভূমিদস্যুদের লোলুপতা থেকে সরকারী জায়গা উদ্ধারের জন্য এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। 
 

 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর