শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০১:২৭ পিএম, ২০২২-০৯-২০
ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে ৯ দিন চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এ রুটের যাত্রীদের।
চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ রুটে যাতায়াতকারীরা বলছেন, চট্টগ্রাম-দোহাজারী রুটে ডেমু ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছিল। অবশেষে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় তাদের কষ্ট লাঘব হয়েছে।
অফিস শেষে স্বস্তিতে বাড়ি ফিরছেন।
জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এ রুটে প্রতিদিন চারবার আসা যাওয়া করতো এ ট্রেন।
এ ছাড়া এই রুটে দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য একটি ফার্নেস তেলবাহী ওয়াগন ট্রেন চলাচল করে। প্রকৌশলী না থাকায় ট্রেনটির ত্রুটি এখনো সারানো যায়নি। গত ১০ সেপ্টেম্বর থেকে ডেমু ট্রেনটি বন্ধ ছিল। অবশেষে সোমবার ১৯ সেপ্টেম্বর থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের এই রুটে ডেমু ট্রেনটি প্রতিদিন সকাল-সন্ধ্যা চারবার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। সকালে চট্টগ্রাম থেকে পটিয়া ও পটিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার বিকেলে চট্টগ্রাম থেকে দোহাজারী ও সন্ধ্যায় দোহাজারী থেকে চট্টগ্রামে ফিরে আসে।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির সমস্যার সমাধান করে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আশাকরি চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited