শিরোনাম
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: | ০৮:৩২ পিএম, ২০২২-০৯-১৮
সকল ধর্মের বানী মানুষের কল্যানের জন্য খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮সেপ্টম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মো. মাইন উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যায়ল প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ, বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নলেন্দ্র লাল ত্রিপুরা, দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাও: মুহাম্মদ জামালুল হাসান, বোয়ালখালী দশবল বৌদ্ধ বিহার অনাথ আশ্রমের মহাস্থবির প্রজ্ঞান জ্যোতি ও বাজার চৌধুরী জেসমিন চাকমা প্রমূখ।
এছাড়া উপজেলার ধর্মীয়, সামজিক, রাজনৈতিক সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্প্রীতি সমাবেশে বক্তরা বলেন, মানুষ সামজিক জীব একে অপরকে চিনতে সৃষ্টিকর্তা বিভিন্ন ধর্ম গোত্রের জাতিগোষ্ঠির মানুষ সৃষ্টি করেছে। সকল ধর্মের বানী মানুষের মঙ্গলের জন্য। সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখতে হলে মানুষের মাঝে মানুষের ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে সকল ধর্মে প্রতি সম্মান দেখাতে হবে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited