শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৪:২৫ পিএম, ২০২২-০৯-১৮
পাহাড়ি সন্ত্রাসীদের কর্তৃক জ্বালিয়ে দেওয়া সিএনজি অটোরিক্সার ক্ষতিপূরন প্রদান ও দোষীদের গ্রেফতারে প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদারের আশ্বাসে রাঙামাটিতে চলমান অটোরিক্সা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে রাঙামাটি জেলা অটোরিক্সা চালক কল্যাণ সমিতি।
এদিকে, শুক্র ও শনিবার পরপর দু’দফা হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি থেকে উত্তরনে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সংসদ সদস্য দীপংকার তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মূছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সভাপতি পরেশ মজুমদারসহ নিরাপত্তা বাহিনীর উদ্বর্তন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত সভাটি পরিচালনা করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান। সভায় উক্ত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনাসহ স্থানীয় বাসিন্দাদের নিয়ে সম্প্রীতি সমাবেশ আয়োজনের উপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে, রোববার সকাল থেকে কোনো প্রকার বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাঙামাটি শহরে অটোরিক্সা ধর্মঘট শুরু করে বিক্ষুব্ধ চালকরা। বেলা ১১টায় শহরের শিল্পকলা একাডেমি চত্বরে চালক কল্যাণ সমিতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। উক্ত সমাবেশ থেকে রাঙামাটির সর্বত্র অটোরিক্সা চালকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ও পাহাড়ি চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited