শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০৪:৪৯ পিএম, ২০২০-০৯-২৬
পটিয়ার হরিণখাইন গ্রামে টুম্পা আকতার নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন বলছে শ্বশুর বাড়ির লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে। গৃহবধূ টুম্প আকতার (২২) পটিয়া উপজেলার হরিনখাইন গ্রামের নুরুজ্জামান সওদাগরের পুত্র মোহাম্মদ ওয়াসিমের স্ত্রী।
বৃহস্পতিবার পটিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের সময় স্বামী ও শ্বশুড় বাড়ির পরিবারের লোকজন পলাতক ছিল। তবে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রির্পোট পেলেই হত্যা না আত্মহত্যা জানা যাবে।
পুলিশ জানান, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার নুরুজ্জামান সওদাগরের পুত্র মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে থানা মহিরা গ্রামের মনির আহমদের কন্যা টুম্পার সাথে বিয়ে হয়। তাদের সংসারে ৩ বছরের এক সন্তানও রয়েছে। স্বামী ওয়াসিম দীর্ঘদিন প্রবাসে থাকলে বর্তমানে সে গ্রামের বাড়িতে রয়েছে। প্রায় সময় তাদের সংসারে পারিবারিক কলহ চলে আসছিল। রান্না ঘরে গৃহবধূ আত্মহত্যার খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ছুটে গিয়ে লাশটি উদ্ধার করেন।
নিহত গৃহবধূর ভগ্নিপতি মো. আজিজুল হক জানিয়েছেন, পরিকল্পিতভাবে তার শ্যালিকা'কে হত্যা করা হয়েছে। ঘটনার পর স্বামী ও শ্বশুড় বাড়ির পরিবারের লোকজন পলাতক রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম জানান, গৃহবধূ আত্মহত্যা করার খবর পেয়ে বাড়িতে পুলিশসহ যান। তবে সেখানে গৃহবধূর গলায় দাগ রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত নয়।
পটিয়া থানার এসআই হিরু বিকাশ জানিয়েছেন, গৃহবধূ আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে টুম্পার বাপের বাড়ির লোকজনের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলেই হত্যা না আত্মহত্যা তা স্পট জানা যাবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited