শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:৪৬ পিএম, ২০২২-০৯-১৭
নগরের চেরাগী পাহাড়ে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ইভান (১৮) খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত টিপ ছোড়া উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সজীব নাথ (১৯), সৌভিক পাল (২০) ও মো. শাখাওয়াত হোসেন (২০)।
পুলিশ জানায়, নিহত ইভানসহ মারামারিতে জড়িত সবাই ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। জামালখানে ফুটপাতের পাশে চেয়ারে বসা নিয়ে ঝগড়ার একপর্যায়ে সংঘাতের জেরে প্রাণ হারায় কলেজ ছাত্র ইভান।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে চেরাগী পাহাড় ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ইভান হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে গ্রেফতার সজীব জামালখান বাই লেইনের একটি নালার ভিতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি টিপ ছোরা দেখিয়ে দেয়। এসময় সেটি উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডে জড়িত মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
গত ২২ এপ্রিল রাতে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হয় ইভান। পরদিন তার বাবা সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে কোতোয়ালী থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার দিন রাতেই শোভন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। নিহত ইভান বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited