শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৪:১৯ পিএম, ২০২২-০৯-১৫
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন ,রাউজান উপজেলার কৃষক ও মৎস্যচাষীদের উৎপাদিত মাছ-ফলমুল রাউজানের চাহিদা পূরণ করে।বাইর থেকে এনে মাছ-ফলমুল খেতে হয় না এ উপজেলার মানুষদের।নিজেদের চাহিদা পূরণ করে এখন বাইরে সরবরাহ দিতে পারে।
বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর তিনি রাউজানের কৃষকদের মাঝে স্যালো পাম্প ও মাছের পোনা অবমুক্ত করার দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।তিনি সকালে গহিরা কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করার পর উপজেলার ২৫টি পুকুরে সর্বমোট ২শত ৯৩ কেজি পোনা অবমুক্তকরণ করে উপজেলা মৎস্য বিভাগ।এই অনুষ্ঠানের পর ফজলে করিম চৌধুরী এমপি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আটটি ইউনিয়নের কৃষকদের মাঝে স্যালো পাম্প বিতরণ করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো এলাকায় এক ইঞ্চি কৃষিজমি খালি রাখা যাবে না,এবং কোনো কৃষিজমি ভরাট করতে পারবেনা। যাদের জমি খালি রাখবে, তাদের জমিতে অন্যরা গিয়ে চাষাবাদ করবে। দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম।উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম,স্বপন দাশ গুপ্ত, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন,মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর,কাউন্সিলর কাজী ইকবাল, আলহাজ্ব বশির উদ্দিন খাঁন,জানে আলম জনি,জসিম উদ্দিন চৌধুরী,নজরুল ইসলাম চৌধুরী,প্রিয়তোষ চৌধুরী, সাহাবুদ্দিন আরিফ,বিএম জসিম উদ্দিন হিরু,মুছা আলম খাঁন,সুমন দে প্রমুখ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited