শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০২:২৭ পিএম, ২০২২-০৯-১৫
মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় দুই ভাই সহ চারজন নিহত হয়েছে। বুুধবার রাত সাড়ে ১১টা দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকার মৃত কোরবান আলী পুত্র কাশেম (৭০) একই এলাকার মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মীরসরাই সদর ইউনিয়নের উত্তর গড়িয়াশ গ্রামের মো. শামছুদ্দিনের ২ ছেলে বড় ছেলে মো. শেখ ফরিদ (৩০) ছোট ছেলে মো. সুমন (২৬)। এই দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের এসআই মোস্তফা (৪০) ও কনস্টেবল শেখ আহম্মেদসহ (৪২) আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান,' রাত সাড়ে ১১টার দিকে সোনাপাহাড় এলাকায় যাত্রীবাহী একটি বাস ও লরির মধ্যে সংঘর্ষ হলে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়'। 'তখন রাস্তার পাশে থেমে থাকা লরিটির পেছনে আরেকটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে পেছনে দাঁড়ানো চার ব্যক্তি নিহত হন। এ সময় পুলিশের এসআই মোস্তফা ও কনস্টেবল শেখ আহম্মেদ দুই সদস্যসহ আরও চারজন আহত হন'।
দুর্ঘটনাকবলিত তিনটি গাড়িই হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ। তিনি আরো বলেন, 'এসআই মোস্তফা। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক'।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited