চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

নাটোরে পলাতক কিশোরীকে 'সংঘবদ্ধ ধর্ষণ'

আমাদের ডেস্ক :    |    ১২:৪৯ পিএম, ২০২২-০৯-১৪

নাটোরে পলাতক কিশোরীকে 'সংঘবদ্ধ ধর্ষণ'

বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছেন, এমন কথা বলে নাটোর শহরে বাসা ভাড়া নেন এক তরুণ (১৯) ও এক কিশোরী (১৬)। বিষয়টি এলাকার কয়েকজন যুবক জানতে পারেন। রাতে স্থানীয় যুবকেরা ওই যুগলকে জিজ্ঞাসাবাদ করার কথা বলে বাসায় ঢুকে পড়েন। একপর্যায়ে  তরুণকে বেঁধে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করে যুবকেরা পালিয়ে যান বলে অভিযোগ।

পরে ভুক্তভোগী কিশোরী ও ওই তরুণ বিষয়টি নাটোর থানা-পুলিশকে জানায়। খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত তিন যুবককে আটক করেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটক তিন যুবক হলেন সোহান আলী (২৮), রকি হোসেন (২২) ও রনি আহম্মেদ (২৮)। তাঁরা সবাই নাটোর শহরের বাসিন্দা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়িওয়ালা ও তাঁর স্ত্রীকে থানায় নিয়ে গেছে পুলিশ।

নাটোর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বাসা ভাড়া নেওয়া তরুণ ও কিশোরী দুজনেই রাজশাহী শহরের বাসিন্দা। গতকাল দুপুরে তাঁরা নাটোর শহরে এসে একটি বাসা ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময় ওই যুগল বাড়িওয়ালার স্ত্রীকে বলেন, তাঁরা বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে  এসেছেন। রাতেই তাঁরা বিয়ে করবেন। তবে বিষয়টি এলাকার কয়েকজন যুবক জানতে পারলে রাত ১১টার দিকে তাঁরা ওই বাড়িতে আসেন। পরে ধর্ষণের ঘটনা ঘটে।

গতকাল রাত দুইটার দিকে পুলিশ সদর উপজেলার মদনহাট থেকে অভিযুক্ত তিন যুবককে আটক করে থানায় আনে। নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশের একাধিক দল এই অভিযানে অংশ নেয়। আটক যুবকেরা চিহ্নিত সন্ত্রাসী ও মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ওই কিশোরী অসুস্থ হয়ে পড়েছে। তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। কিশোরী ও তরুণের অভিভাবকেরা নাটোরে এসেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক তিন যুবকের মুঠোফোন থেকে একটি আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে।
 

রিটেলেড নিউজ

চন্দনাইশে অস্ত্র মামলার আসামি বাচা মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

চন্দনাইশে অস্ত্র মামলার আসামি বাচা মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় অস্ত্র মামলার আসামি বা...বিস্তারিত


সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদমে অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি...বিস্তারিত


রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী ...বিস্তারিত


শ্রুতি পালকে খুন করার রহস্য উদঘাটন

শ্রুতি পালকে খুন করার রহস্য উদঘাটন

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী চট্টগ্রাম দেওয়ানহাটে কালীবাড়ির উপদেষ্টা ডা:টিপু পালের ছোট মেয়ে শ্রুতি পালের উ...বিস্তারিত


২৪ ঘন্টার মধ্যে অপহৃত ৫ ভিকটিম উদ্ধার করল পুলিশ 

২৪ ঘন্টার মধ্যে অপহৃত ৫ ভিকটিম উদ্ধার করল পুলিশ 

টেকনাফ প্রতিনিধি : : এম এ হাসান, টেকনাফ  কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড রাজারছড়া এলাকায় টেকনাফ মডেল থান...বিস্তারিত


টেকনাফে ১লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারি আটক

টেকনাফে ১লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারি আটক

টেকনাফ প্রতিনিধি : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের টেকনাফে বিজিবি’র বিশেষ অভিযান: ৩ জন আসামিসহ ১ লাখ ৩০ হাজার পিস ইয়া...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর