চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হালদার জোয়ারের পানিতে প্লাবিত কয়েকটি গ্রাম

রাউজান প্রতিনিধি :    |    ০৪:১১ পিএম, ২০২২-০৯-১৩

হালদার জোয়ারের পানিতে প্লাবিত কয়েকটি গ্রাম

হালদা নদীর জোয়ারের পানিতে ভাসছে উরকিরচর ও নোয়াপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। সড়ক,স্কুল,বসতবাড়িসহ জোয়ারে পানিতে তলিয়ে গেছে পুরো গ্রাম। বন্ধ হয়ে আছে সড়কের যান চলাচল। এলাকার মানুষ ও শিক্ষার্থীদের ভ্যান দিয়ে চলাচল করতে দেখা যায়।গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর হালদা নদীর জোয়ারে পানি বেড়ে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা কাপড়চোপড় ভিজে হাঁটুসমান পানি দিয়ে চলাচল করছে। চরম দুর্ভোগে এলাকার জনসাধারন।

সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, উরকিরচর ইউনিয়নের হারপাড়া,দেওয়ানজী ঘাট,মশইকরম,খলিফার ঘোনা,সওদাগর পাড়া,নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রাম,মোকামী পাড়াসহ কয়েকটি গ্রাম নদীর জোয়ারের পানিতে ডুবে রয়েছে।স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম, অনেকের ঘরে জোয়ারের পানি ঢুকার কারণে রান্না করতে পারছেনা।সড়কের উপর হাঁটুসমান পানি গড়ালে চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। 

উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল বলেন, 'হালদা নদীর জোয়ারের পানি প্রবেশ করায় উরকিরচর ইউনিয়নের কয়েকটি সড়ক ও মানুষের বাড়ি-ঘর ডুবে গেছে।এতে সড়কগুলো ভেঙে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।মানুষ খুব দূর্ভোগে রয়েছে।অনেকে ঘরে চুলাও জ্বালাতে পারেনি।

তিনি আরও বলেন, 'রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় উরকিরচর সড়কটি আরসিসি ঢালাইয়ের জন্য ৫ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। গত ১৩ ফেব্রুয়ারি নির্মাণ কাজে টেন্ডর করা হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি এখনো। এ সড়কটির উন্নয়ন কাজ না হওয়ায় জোয়ারের পানিতে ডুবে গিয়ে সড়কে গর্ত সৃষ্টি হয়। জোয়ারের পানি নেমে গেলে  গর্তগুলোতে গাড়ির চাকা আটকে যানচলাচল করতে  ব্যাহত হয়ে পড়ে। 


 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর