শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৩:১৭ পিএম, ২০২২-০৯-১৩
ফটিকছড়ি উপজেলাতে সড়কে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দিয়ে উল্টে গেল সিএনজি অটোরিকশা। এতে হেদায়েতুল্লাহ (৬৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর)'২২, সকাল ১০টার দিকে উপজেলা সদর বিবিরহাট খাজা গাউসিয়া মার্কেট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত হেদায়েতুল্লাহ’র বাড়ি চাঁদপুর। গুরুতর আহত বাকি দুই জন হলেন- চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার সিরাজ ইসলামের পুত্র রাজু (২৫) অন্যজন হলো অক্সিজেন এলাকার নুরুল ইসলাম কাইয়ুম (৩০)। তারা সবাই রংয়ের কাজ করার জন্য চট্টগ্রাম নগরী থেকে ফটিকছড়িতে আসছিল বলে জানা গেছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ি বিবিরহাটগামী চট্টগ্রাম-থ ১৩-২৬৪৬ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অপর একটি চা পাতার লরির পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় অটোরিকশায় থাকা ৪ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেদায়েতুল্লাহকে মৃত ঘোষণা করেন এবং আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তুম্পা বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হলে তাদের এক জনকে মৃত ঘোষণা করা হয়। অন্য তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।এর আগে গতকাল সোমবার সকালে উপজেলার ভূজপুরে বেপরোয়া নসিমনের চাপায় পড়ে এক ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited