শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৩:২০ পিএম, ২০২০-০৯-২৬
তিন পার্বত্য জেলাসহ সমগ্র বাংলাদেশের ধর্ষণের সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙামাটিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টায় সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে যেভাবে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে তার অংশ হিসেবে গত বুধবার দিবাগত রাতে খাগড়াছড়িতে আবার গণধর্ষণের ঘটনা ঘটেছে।
অবিলম্বে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করার জন্য চিহ্নিত অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর সাবেক সদস্য নিরুপা দেওয়ান এর নেতৃত্বে মানব্বন্ধনে উইমেন রিসোর্স নেটওয়ার্ক রাংগামাটি জেলা শাখার সমন্বয়ক এড. সুস্মিতা দেওয়ান, বাংলাদেশ তঞ্চংগ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জগদীশ তঞ্চংগ্যা, উন্মেষ রাঙামাটি জেলা শাখার কার্যকরী কমিটির সভাপতি বিটন চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল রাঙামাটি জেলা শাখার সভাপতি রাম্রাচাই মারমা, পার্বত্য মহিলা এক্টিভিটিস ফোরাম এর সদস্য নুকু চাকমা সহ সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমাদের ডেস্ক : : চট্টগ্রামে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : স্বপ্ন ছিল ইতালিতে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। সেই স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সেতুর পাটাতন ভেঙে আটকে রয়েছে ইটবোঝাই ট্রাক। আজ সকাল ১০টার দিকে রাঙামাটির কাউখালী-রাণীরহাট সড়কেছ...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited