শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৯:৩৩ পিএম, ২০২২-০৯-১২
চট্টগ্রামের পটিয়ায় আ’লীগ নেতা জিতেন কান্তি গুহ’কে গাছে বেধেঁ প্রহারের ঘটনায় হাইদগাঁও ইউপির চেয়ারম্যান বি.এম .জসিমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়।গত (১১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব এ .কে .এম. মিজানুর রহমান স্বাক্ষরিত জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান বি.এম. জসিমের বিরুদ্ধে হওয়া মামলা আদালত আমলে নেওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, চট্টগ্রাম ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় তা আমলে নিয়ে চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়ীক বরখাস্ত করেন।
এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন জানান, 'স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, চেয়ারম্যান বি.এম. জসিমকে সাময়ীক বরখাস্ত করে একটি প্রজ্ঞাপণ জারি করেছেন। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের ইউনিয়ন পরিষদের কর্মকান্ডে লিপ্ত থাকতে পারবেন না'।
উল্লেখ্য, হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা জিতেন কান্তি গুহকে গত ২৯ এপ্রিল হাইদগাঁও গাছের সাথে হাত পা বেঁধে আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী ইউপি চেয়ারম্যান বি.এম. জসিমের নেতৃত্বে নির্মমভাবে মারধর ও নির্যাতন করে রক্তাত্ব করেন। ঘটনার দিন জিতেন কান্তি গুহের ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে চেয়ারম্যান বি.এম. জসীমসহ ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ঘটনার পরদিন ৩০ এপ্রিল পটিয়া পুলিশ চেয়ারম্যান ও তার পুত্রকে গ্রেফতার করে।
বর্তমানে চেয়ারম্যান জামিনে রয়েছে। গত ১৩ জুন তদন্ত শেষে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার ঘোষ। গত ৩১ জুলাই পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিক মামুন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে প্রতিবেদন পাঠান। অন্যদিকে, গত ১০ আগষ্ট জেলা প্রশাসক চট্টগ্রামের কাছে, জিতেন কান্তি গুহ, হাইদগাঁও ইউপি চেয়ারম্যানের পদ থেকে বি.এম. জসিমকে বরখাস্ত করতে লিখিত আবেদন জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited