চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিডিএ কর্তৃক বিনা নোটিশে খান কমপ্লেক্স উচ্ছেদ ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন

নজিব চৌধুরী ::    |    ০৮:৫৭ পিএম, ২০২২-০৯-১২

সিডিএ কর্তৃক বিনা নোটিশে খান কমপ্লেক্স উচ্ছেদ ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জন্য নগরীর দেওয়ান হাটে অবস্থিত 'খান কমপ্লেক্স বাণিজ্যিক ভবনে'র ৬২ জন দোকান মালিক ও ব্যবসায়ীকে উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জোরপূর্বক উচ্ছেদ করার প্রতিবাদে 'খান কমপ্লেক্স দোকান মালিক ব্যবসায়ী কল্যাণ সমিতি' চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে। আজ (১২ সেপ্টেম্বরে) '২২, সোমবার বেলা ১২ টায়, চট্টগ্রাম প্রেসক্লাবের মিটিং পয়েন্ট হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, 'গত ( ৮ সেপ্টেম্বর) '২২, বৃহস্পতিবার, সকাল আনুমানিক ১১ টায় সিডিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় তিনশজন নির্মাণ শ্রমিক, দুশজন দাংগা পুলিশ আমাদের মার্কেটে ঢুকে প্রথম ও দ্বিতীয় তলার দখল নিয়ে ৬২ টি দোকান ভাংগা শুরু করে। উভয় ফ্লোরে আমাদের লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল। বিনা নোটিশে উচ্ছেদের কথা আমাদের প্রতিনিধি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইলে; তিনি কোন কথা বলতে রাজি হননি। পরে সাংবাদিকরা যখন ঘটনাস্থলে উপস্থিত হয়, তাদের সহায়তা নিয়ে  আমরা দোকানা মালিক ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ কথা বলার সুযোগ পাই। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের সাথে কিছুটা নমনীয় আচরণ করে, আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে উচ্ছেদের নোটিশ দেখাতে অনুরোধ করলে তিনি দেখাতে পারেন নি। 

তারপর আমাদের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এস .এম .মনসুর নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাডামকে 'মাননীয় প্রধানমন্ত্রী বরার দোকানের উপযুক্ত ক্ষতিপূরণ ও পূনর্বাসনের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দায়েরকৃত ৭৯৮৯/২০০২ নং রিটের নির্দেশনার কাগজ পত্র দেখালে তিনি তা আমলে না নিয়ে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখে'।

বক্তরা আরো বলেন, 'আমাদের মার্কেট ব্যবসায়ী ও দোকানিরা নিজ দায়িত্বে যেন তাদের মালামাল,গুরুত্বপূর্ণ ফাইলপত্র সরাতে পারে এই জন্য ম্যাজিস্ট্রেটের কাছে ২৪ ঘন্টা সময়ের অনুরোধ করলে তাও প্রত্যাখ্যান করে।মার্কেট ভাংগা  অভিযানে অংশগ্রহণকারীদের মধ্যে কিছু সংখ্যক সন্ত্রাসী টাইপের লোক আমাদের মালামাল ও ফাইলপত্র লুটতরাজ করে নিয়ে যায়'।

উচ্ছেদের বিষয়ে তারা আরো বলেন, আমরা ক্ষতিগ্রস্ত ৬২ জন দোকান মালিক বা ব্যবসায়ী তৎকালিক মোতায়াল্লী মৃত শফি মিয়াকে প্রতিবর্গফুট  ৩৫০০-৪৫০০ টাকা হারে প্রদান করে বৈধ দোকান বা অফিস মালিক হয়ে ডেকোরেশন ও প্রচুর মূলধন বিনিয়োগ করি, আমরা দীর্ঘ বিশ বছর যাবত সদাশয় সরকারকে আয়কর ও ব্যবসা কর প্রদান পূর্বক সততা ও সুনামের সহিত নিজ নিজ নামে ব্যবস্থা প্রতিষ্ঠান করে আসছি। এরই মধ্যে কোন কোন ব্যবসায়ী মতোয়াল্লী  মহোদয়ের সম্মতিতে নির্ধারিত ২০ থেকে ৩০ হাজার টাকা ট্রান্সফার ফি জমা দিয়ে ৫ লক্ষ টাকার দোকান ১৫ লক্ষ  টাকায়  বিক্রি করে অন্যত্রে চলে যায়'।

'মূলত আমরা ক্ষতিগ্রস্ত ৬২ জন ব্যবসায়ীর টাকায় এই মার্কেট তৈরী হয়েছে। যার প্রেক্ষিতে তাফসিলে বর্ণিত ভূমি ও ভুমির উপর স্থিত বিল্ডিং এ আমাদের স্বত্ব ও স্বার্থ জড়িত রয়েছে। আমাদের প্রতি দোকান ব্যবিসায়ীর আন্ডারে,  ৫ থেকে ৬ জন  কর্মকর্তা -কর্মচারী রয়েছে। এই  হিসেবে তিনশ এর অধিক পরিবার রুজিরোজগারের সাথে জড়িত'।'এই বিষয়ে লেঃ কর্ণেল (অবঃ) ইকবাল শফি (মোতায়াল্লী) ,ওয়াকফ প্রশাসক বাংলাদেশ বরাবর গত ২-০৬-২০২২ ইং তারিখে যে আবাদেন করেছিল, তাতে আমাদের টাকা দিয়ে মার্কেট তৈরীর বিষয়টি স্বীকার করেন তিনি'। 
 

'আমরা আমাদের মার্কেট ভাংগার বিপক্ষ নয়, কিন্ত সিডিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট বিনা নোটিশে আমাদের সময় না দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে আমাদের যে ক্ষতি করেছে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তার উপযুক্ত ক্ষতিপূরণ ও পূনর্বাসন চাই, এতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। প্রিয় গণমাধ্যম কর্মী ভাইরা আপনারা জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমাদের এই প্রতিবাদ সম্মেলন আপনার নিশ্চয় গনমাধ্যমে প্রকাশ করবেন'।

সংবাদ সম্মেলনে 'খান কমপ্লেক্স দোকান মালিক কল্যাণ ব্যবসায়ী সমিতি'র সাধারণ সম্পাদক ও সমন্বয়কারী এস.এম. আবু মনসুরসহ দোকান মালিক ব্যবসায়ী ও সমিতির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর